Saturday, September 5, 2026
30 C
Kolkata

বেকারত্বে দিন কাটাচ্ছে বিটেক পাশ করা ছেলে, যুব সাথীর ভাতা শিবিরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ মায়ের

রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন সরকারি প্রকল্প ‘বাংলার যুব সাথী’-র আবেদনপত্র বিতরণ। বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দীর্ঘ লাইন। বহু তরুণ-তরুণী মাসে দেড় হাজার টাকার আর্থিক সহায়তার আশায় নাম নথিভুক্ত করতে ভিড় করেছেন। তবে আবেদন করতে এসে অনেকের মুখেই শোনা গেল একটাই কথা, “ভাতা নয়, স্থায়ী কাজের সুযোগ চাই।”

কাটোয়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা দত্ত যুব সাথীর আবেদনপত্র নিতে এসে জানান তার ছেলে বিটেক পাশ করেও এখনও চাকরি পাননি। চোখের জল সামলাতে না পেরে তিনি বলেন, সামান্য টাকার সাহায্য নয়, তার ছেলের জন্য একটি সম্মানজনক চাকরি প্রয়োজন। অন্যদিকে সন্দীপকুমার মিত্র নামক এক বাসিন্দার বক্তব্য, মাসে দেড় হাজার টাকার বদলে যদি একটি স্থায়ী চাকরি মিলত, তাহলে ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত হতো।

রায়গঞ্জের বসন্তকুমার সরকার জানান, চাকরির আবেদন করতে গেলেও নানা খরচ হয়। বই-খাতা কেনা, ফর্ম জমা দেওয়া, সব মিলিয়ে টাকার দরকার পড়ে। একটা বয়সের পর পরিবারের কাছে হাত পাততে লজ্জা লাগে। মহিষাদলের কেয়া জানা ২০২১ সালে নার্সিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তারপর বহু পরীক্ষা দিলেও চাকরি পাননি। তার কথায়, নিয়মিত কাজই জীবনে স্থিরতা আনতে পারে। শুধু ভাতা দিয়ে ভবিষ্যৎ গড়া কঠিন। তারা আরও জানান, দেড় হাজার টাকায় বর্তমান বাজারে তেমন কিছু হয় না। দৈনিক হিসাবে তা খুবই কম।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories