Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে, প্রতিবাদের নাম হয়ে উঠেছে বাংলার প্রান্তিক গৃহবধূ মোস্তারি বানু

সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের SIR ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। যাচাই প্রক্রিয়ার অধিকাংশ শুনানি শেষ হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেন এবং নিজে আইনজীবীর পোশাক পরে সওয়াল করার ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা শুরু হয়। তাঁর সমর্থক মহল বিষয়টিকে বড় করে তুলে ধরলেও, বিরোধীরা প্রশ্ন তোলে, এই পদক্ষেপ কতটা প্রয়োজনীয় ছিল?

৪ঠা ফেব্রুয়ারি তিনি একদল আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত হন। তবে এর মাঝেই সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে দাবি করেন, SIR-এর বিরুদ্ধে প্রথম মামলা করেছিলেন মুর্শিদাবাদের এক গৃহবধূ, মোস্তারি বানু। তিনি জানান, গত নভেম্বরেই ওই আবেদন জমা পড়েছিল।

মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা ৪৪ বছর বয়সি মোস্তারি বানু অনলাইনে সেই সাংবাদিক সম্মেলনে যুক্ত হন। তিনি বলেন, সাধারণ ভোটারদের অকারণে তলব করা হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহ জেলায়। বহু পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গিয়ে হঠাৎ নোটিস পেয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এতে তাঁদের জীবিকা ব্যাহত হচ্ছে। ভুল বানান, বয়সের অমিল বা নথির সামান্য ত্রুটি দেখিয়ে বারবার নোটিস পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

৯ ই ফেব্রুয়ারির নির্ধারিত শুনানিতে মোস্তারি বানু আদালতে উপস্থিত ছিলেন। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী ওই দিন আদালতে হাজির ছিলেন না বলে জানা যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসে।মোস্তারি বানু জানান, তিনি ২০০২ সাল থেকে ভোটার তালিকাভুক্ত। তবু ২০২৫ সালের শেষে তাঁকে শুনানির সমন পাঠানো হয়। তাঁর বয়স ও পারিবারিক নথি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুধু তিনি নন, জেলার প্রায় ১৫ লক্ষ মানুষ একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন তিনি। ইতিহাসে স্নাতকোত্তর ও বি.এড ডিগ্রিধারী মোস্তারি বানু স্বামী কামাল হোসেনের সঙ্গে একটি সাধারণ বাড়িতে থাকেন। তাঁর স্বামী পরিযায়ী শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি মনে করেন, এই লড়াই সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories