Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই-র মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া ইরান, গুঁড়িয়ে দেওয়া হল ১৪টি মার্কিন সেনা শিবির

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সামরিক সংঘাতের আবহে ইরান দাবি করেছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মোট ১৪টি মার্কিন সেনা শিবিরে আক্রমণ করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, এসব অভিযানে বহু মার্কিন সেনা নিহত হয়েছেন। যদিও এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের বক্তব্য অনুযায়ী, বাহরাইন-এর জুফেইর এলাকায় থাকা মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। স্থানীয় সূত্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর। এছাড়া কাতার-এর আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েত-এর আল সালিম ঘাঁটি এবং জর্ডন-এর মুয়াফ্ফক অল-সালতি ঘাঁটিতেও হামলার দাবি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির আল ধাফরা ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়।

এই সংঘাতের সূত্রপাত কয়েক দিন আগে। ইজরায়েল প্রথমে তেহরানসহ একাধিক শহরে হামলা চালায়। পরে সেই অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দেয় ইরানও। ইজরায়েলের তেল আভিভে একাধিক বিস্ফোরণের খবর মেলে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যু নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। আমেরিকা ও ইজরায়েল তাঁর মৃত্যুর কথা জানালেও প্রথমে তা অস্বীকার করে তেহরান। পরে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর ঘোষণা করে এবং কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দেয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories