Saturday, September 5, 2026
28 C
Kolkata

মাশাদে চিরনিদ্রায় শায়িত হবেন খামেনেই, দাফনের নির্দিষ্ট দিন এখনও জানায়নি ইরান

আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের বিভিন্ন প্রান্তে ধ্বংসের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। বহু মানুষের প্রাণহানির খবর মিলেছে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি হামলার ঘটনায় খামেনেই নিহত হন বলে প্রথমে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ইরান সরকারও তার মৃত্যুর খবর নিশ্চিত করে। দীর্ঘ ৩৬ বছর দেশের নেতৃত্বে থাকা এই প্রবীণ নেতাকে তার জন্মস্থান মাশাদে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাশাদ ইরানের অন্যতম পবিত্র শহর। সেখানেই শায়িত রয়েছেন তার বাবা। ফলে পারিবারিক ও ধর্মীয় দিক থেকে এই শহরের সঙ্গে খামেনেইয়ের গভীর সম্পর্ক ছিল।

ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, সমাধিস্থ করার আগে রাজধানী তেহরানে একটি বড় বিদায় সভার আয়োজন করা হবে। তবে কবে দাফন সম্পন্ন হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।
মাশাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজারে প্রতি বছর অসংখ্য মানুষ যান প্রার্থনা করতে। সেই পবিত্র শহরেই শেষ শয্যায় শায়িত হবেন খামেনেই।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশের সর্বোচ্চ নেতৃত্বে আসেন তিনি। রাষ্ট্র পরিচালনা থেকে প্রতিরক্ষা, অর্থনীতি ও ধর্মীয় নীতি সব ক্ষেত্রেই তার প্রভাব ছিল সুস্পষ্ট। পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সম্পর্ক ছিল টানাপোড়েনের। সাম্প্রতিক সময়ে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা চললেও সম্পূর্ণ নিরস্ত্রীকরণে তিনি সম্মত হননি। এদিকে তার মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। চিন ও রাশিয়া হামলার নিন্দা করেছে। তবে আমেরিকা ও ইজরায়েলের দাবি, সম্ভাব্য আক্রমণ ঠেকাতেই তারা আগাম ব্যবস্থা নিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories