Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবার পার্বতীপুর সীমান্ত দিয়ে প্রথম ধাপে প্রায় ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান।

তিনি জানান, ভারতের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী প্রতি বছর মোট ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর কথা। বর্তমানে যে ৫ হাজার টন ডিজেল আসছে, তা সেই চুক্তিরই একটি অংশ। এই ব্যবস্থার ফলে নিয়মিত ভাবে জ্বালানি সরবরাহ বজায় রাখা সহজ হবে বলে মনে করছে বাংলাদেশ সরকার।

রেজানুর রহমান আরও বলেন, চুক্তি অনুযায়ী প্রথম ছয় মাসের মধ্যে অন্তত ৯০ হাজার টন ডিজেল আমদানি করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার যে চালানটি আসেছে তা ৫ হাজার টন। আগামী দুই মাসের মধ্যে বাকি ডিজেলও ধাপে ধাপে দেশে নিয়ে আসার চেষ্টা চলছে বলে তিনি জানান।

এদিকে দেশে জ্বালানির মজুত নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় পরিস্থিতির উপর নজর রাখছে বাংলাদেশ সরকার। জ্বালানি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে বেআইনিভাবে জ্বালানি মজুত করছে বলে অভিযোগ উঠেছে। ।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যেই গাড়ির ধরন অনুযায়ী জ্বালানি সরবরাহের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। কিন্তু অভিযোগ, কিছু পেট্রোল পাম্প সেই নিয়ম মানছে না। নির্ধারিত সীমার বেশি জ্বালানি বিক্রি করা, অতিরিক্ত মজুত রাখা এবং কালোবাজারে বিক্রি করার মতো ঘটনাও সামনে আসছে। এই অনিয়ম বন্ধ করতে প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট চালিয়ে পেট্রোল পাম্পগুলিতে তল্লাশি করা হচ্ছে। ঢাকার কয়েকটি পাম্পেও সম্প্রতি অভিযান চালানো হয়েছে।

প্রশাসনের এক আধিকারিক জানান, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনে গতকাল থেকে জ্বালানি শেষ হয়ে গেছে। নতুন জ্বালানি পৌঁছলে আবার পরিষেবা শুরু হবে। অন্যদিকে একই এলাকার ক্লিন ফুয়েল নামে একটি পাম্প সরকার নির্ধারিত নিয়ম মেনে স্বাভাবিকভাবে পরিষেবা চালাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে ভারত থেকে নিয়মিত ডিজেল আসা শুরু হলে দেশের জ্বালানি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে এবং বাজারে অস্থিরতা কমবে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories