Saturday, September 5, 2026
30 C
Kolkata

‘ভালো তৃণমূল’-এর জন্য দরজা খোলা রাখবে বিজেপি, জানালেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে দলবদল নিয়ে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বহু ছোট-বড় নেতা রাতারাতি বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তবে এই প্রবণতা নিয়ে শুরু থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বিজেপি নেতৃত্ব।

এই আবহেই শনিবার দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, দুর্নীতি বা চুরির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ।

শমীক ভট্টাচার্য বলেন, “যে তৃণমূল নেতারা চুরি-দুর্নীতিতে অভিযুক্ত, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। তবে তৃণমূলের মধ্যেও কিছু ভাল মানুষ আছেন, যারা পরিস্থিতির চাপে মুখ খুলতে পারেননি অথবা মুখ খুলে সমস্যায় পড়েছেন। তাঁরা বিজেপির দরজায় কড়া নাড়লে দল অবশ্যই ভেবে দেখবে। কিন্তু তাঁদেরও অপেক্ষা করতে হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের পর তৃণমূলের অন্দরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে সম্ভাব্য দলবদলের জল্পনায়। তবে বিজেপি নেতৃত্ব আপাতত নিয়ন্ত্রিত অবস্থান নিতে চাইছে এবং নির্বিচারে অন্য দল থেকে নেতা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে।

প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার পরই বিজেপির রাজ্য সভাপতি দলের নেতা-কর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছিলেন। বিভিন্ন জেলায় তৃণমূলের পার্টি অফিস দখল, বিরোধী নেতাদের হেনস্থা এবং রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ সামনে আসতেই বিজেপি কর্মীদের সংযত থাকার নির্দেশ দেন তিনি।

শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দলের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নেতা বা কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি দল থেকেও বহিষ্কার করা হতে পারে।

এদিকে নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের একাধিক প্রার্থীর মুখে বিজেপির প্রশংসা শোনা গিয়েছে। পাশাপাশি শাসকদলের কিছু নেতাও প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ফলে আগামী দিনে তৃণমূলের কোন কোন নেতা বিজেপিতে যোগ দেন এবং বিজেপি শেষ পর্যন্ত কাদের জন্য দরজা খোলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories