Wednesday, September 9, 2026
26 C
Kolkata

‘কাউকে নেওয়ায় আপত্তি নেই’, তৃণমূল নেতাদের দলবদলের মুখে বড় বার্তা বিজেপি ‘চাণক্য’ সুনীল বনশলের!

কয়েকদিন আগে ভালো তৃণমূলের জন্য বিজেপির দরজা খোলার কথা বলেছিলেন শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়েছিল। ভালো তৃণমূল কারা, সেই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই অন্য বার্তা দিলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। তিনি স্পষ্ট জানান, কাউকে বিজেপিতে নেওয়ার ক্ষেত্রে যেন কোনও বাছবিচার না করা হয়। অনেকেই নিজের স্বার্থে বা কিছু পাওয়ার আশায় বিজেপিতে আসতে পারেন, কিন্তু তাঁকে দলে নিয়ে যোগ্য কার্যকর্তা বা আদর্শ কর্মী হিসেবে গড়ে তোলার দায়িত্ব বিজেপির সংগঠনের।

রবিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের আয়োজন করা হয়েছিল। এই হাই-ভোল্টেজ দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ নেতৃত্ব:

  • শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী)
  • শমীক ভট্টাচার্য (বঙ্গ বিজেপি সভাপতি)
  • সুনীল বনশল (সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পর্যবেক্ষক)

এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে সুনীল বনশল দলের কর্মী ও কার্যকর্তাদের উদ্দেশে বলেন, বিজেপিতে সব ধরনের মানুষের আসা দরকার। একে নেওয়া উচিত আর ওকে নেওয়া উচিত নয়, এমন বার্তা দেওয়া একদমই ঠিক নয়। বিজেপির সংগঠনকে এতটা মজবুত হতে হবে যাতে অন্য দল থেকে যিনিই আসুন না কেন, তিনি যেন বিজেপির ভাবধারায় মিশে গিয়ে কাজ করতে পারেন।

সংগঠনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে বনশল জানান, বিজেপি কোনও নির্দিষ্ট কিছু লোকের সংগঠন নয়, বরং ৮০ শতাংশ হিন্দুর সংগঠন করার লক্ষ্য নিয়েই দল কাজ করছে। যতক্ষণ পর্যন্ত একজন হিন্দুও সংগঠনের বাইরে আছেন, তাঁকে যুক্ত করাই দলের কাজ। এই নীতিতে হেঁটেই আজ বিজেপির সদস্য সংখ্যা ১৮ কোটিতে পৌঁছেছে। তাই অন্য কারও চিন্তাভাবনা যেমনই হোক, দলে যোগ দেওয়ার পর তাঁকে যোগ্য আদর্শবাদী কর্মী বানানোই বিজেপির আসল দায়িত্ব।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories