Friday, November 13, 2026
26 C
Kolkata

কেন্দ্রের ১২ বছরের সাফল্যগাথা শোনানোর অনুষ্ঠানেই লোডশেডিং! রাজস্থানে চরম অস্বস্তিতে বিজেপি সরকার

মোদী সরকারের ‘সাফল্য’ প্রচারের মাঝেই মঞ্চে নেমে এল অন্ধকার! জয়পুরে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাংবাদিক বৈঠকেই ঘটে গেল ১৫ মিনিটের লোডশেডিং। কেন্দ্রে নরেন্দ্র মোদীর দীর্ঘ শাসনকালের ঢাক পেটাতে গিয়ে খোদ বিজেপি শাসিত রাজস্থানেই বিদ্যুৎ বিভ্রাটের এই ঘটনায় চরম মুখ পুড়ল গেরুয়া শিবিরের। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি তদন্ত কমিটি গড়ে বলির পাঁঠা খুঁজছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হীরালাল নাগর।

বৃহস্পতিবারের এই কেলেঙ্কারি নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রাজস্থানের বিরোধী দলনেতা টিকা রাম জুলি কটাক্ষ করে বলেন, “বিজেপির এই মিথ্যাচার খোদ বিদ্যুৎ দেবীও সহ্য করতে পারেননি, তাই আলোটাই নিভে গেল।” কংগ্রেসের দাবি, ইউপিএ সরকারের কাজের সঙ্গে তুলনা টানতে গিয়ে মোদী সরকার নিজেদের ঢাক নিজেরা পেটাচ্ছিল। বিগত ১২ বছরে তারা কী করেছে, সেই প্রশ্নের জবাব ছিল না। জুলি ক্ষোভ উগরে বলেন, “ওঁরা অন্যের কাজের ফিতে কাটতেই ব্যস্ত। কিন্তু যখনই নিজেদের কাজের হিসেব দেওয়ার সময় এল, তখনই কারেন্ট চলে গেল। আসলে কংগ্রেসের কাজের কৃতিত্ব নেওয়া ছাড়া বিজেপির নিজস্ব কোনো সাফল্যই নেই।”

সরকারিভাবে দাবি করা হয়েছে, গ্যাস লিক ও ট্রান্সফর্মার ট্রিপ করার কারণেই নাকি এই বিভ্রাট। কিন্তু রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের ফাঁপা বেলুন যে কত দ্রুত ফুটো হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। একদিকে যখন মঞ্চে বসে মন্ত্রীরা দেশের পরিকাঠামোর প্রগতির গল্প শোনাচ্ছিলেন, ঠিক তখনই দীর্ঘ লোডশেডিং রাজস্থানের বেহাল বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতাকে এক ঝটকায় বেআব্রু করে দিল। মোদী সরকারের মিথ্যাচারের এই ‘অন্ধকার’ রূপ নিয়ে এখন দেশজুড়ে হাসাহাসি চলছে।
@Barun Da Cpim @Aakash Da NBTV

Hot this week

‘মোদী আমার ফোনে নজরদারি করছেন!’ফোন হাতে নিয়ে ফের প্রকাশ্যে অভিযোগ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ...

বক্সার বাঘিনির গর্ভপাতের অভিযোগ ঘিরে বিতর্ক, একাধিকবার ঘুমপাড়ানি গুলি চালানোর ঘটনায় তদন্ত!

ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘিনিকে ঘিরে নতুন করে বিতর্ক...

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে নাজেহাল সাধারণ মানুষ, ৬ শতাংশ ছাড়াল দেশের খুচরো মুদ্রাস্ফীতি!

উৎসবের মরশুমের মধ্যেই সাধারণ মানুষের খরচের বোঝা আরও বাড়ল।...

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

Topics

‘মোদী আমার ফোনে নজরদারি করছেন!’ফোন হাতে নিয়ে ফের প্রকাশ্যে অভিযোগ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের ফোনে আড়ি পাতার অভিযোগ...

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

Related Articles

Popular Categories