Wednesday, November 11, 2026
28 C
Kolkata

কলকাতা পুরভোটে স্থগিতাদেশ বহাল থাকলে ৩০ নভেম্বরের পর কো-অর্ডিনেটর নিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সুপ্রিম কোর্টে মামলার শুনানির উপরই নির্ভর করছে ভোটের ভবিষ্যৎ। আদালত যদি কলকাতা হাই কোর্টের ভ্যাকেশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ তুলে নেয়, তাহলে পুরভোটের পথ খুলে যাবে। আর স্থগিতাদেশ বহাল থাকলে আগামী ৩০ নভেম্বরের পর কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। মঙ্গলবার নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এই বিষয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করছে। তাঁর বক্তব্য, সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন করাতে চায়। তবে বিরোধীদের একাংশ ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী না পাওয়ার আশঙ্কা থেকেই কেউ কেউ ভোট বন্ধ রাখতে চাইছেন। যদিও আদালতের নির্দেশে নির্বাচন আয়োজন সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।এদিন রাজ্যের একাধিক কর্মসূচি ও বিনিয়োগ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বুধবার দিল্লি যাচ্ছেন তিনি। আগামী বছরের ৯ ও ১০ জানুয়ারি বাংলায় প্রবাসী ভারতীয়দের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে কেন্দ্রীয় সরকার। সেই অনুষ্ঠানের লোগো প্রকাশ করা হবে বলেও জানান তিনি।এছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও আশার কথা শুনিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, অক্ষয় কুমার, রজনীকান্ত এবং পরেশ রাওয়ালের মতো পরিচিত অভিনেতারা উৎসবে যোগ দিতে সম্মতি জানিয়েছেন।শিল্প ও বিনিয়োগের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস হয়েছে। ১৩ নভেম্বরের পর যে কোনও দিন ক্যাম্পাকোলা প্লান্টে রিলায়েন্সের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন অনন্ত আম্বানি। সেখানে তাঁর উপস্থিতিতে নতুন প্রকল্পের ভূমিপুজো হওয়ার কথা। অন্যদিকে, আগামী জানুয়ারি মাসে শালবনীতে দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করবেন শিল্পপতি সজ্জন জিন্দাল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়েও প্রশ্নের মুখে পড়েন তিনি। সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে। এই বিষয়ে শুভেন্দু বলেন, সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। যাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন, তাঁরা আদালতে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন। বিচারাধীন বিষয় নিয়ে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি কোনও মন্তব্য করতে চান না বলেও জানান।

Hot this week

অসমে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ কামরা, আহত বহু যাত্রী

অসমে বড়সড় রেল দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার...

তৃণমূল থেকে আসা কর্মীদের কালীপুজোয় মন্ত্রী উমেশ, ক্ষোভ আদি বিজেপিতে, পুরনো কর্মীদের পাশে রুদ্রনীল ঘোষ

কালীপুজোর একটি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী উমেশ রাইয়ের যোগদানকে কেন্দ্র...

দুই ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে পথে প্রেসিডেন্সির উপাচার্যের ছেলেও, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

দুই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ক্রমশ...

Topics

অসমে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ কামরা, আহত বহু যাত্রী

অসমে বড়সড় রেল দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ...

মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা, চ্যাট ফাঁস হতেই সাসপেন্ড পুলিশকর্মী!

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমালোচনা করায় বিপাকে...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

Related Articles

Popular Categories