Monday, June 22, 2026
30.6 C
Kolkata

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু করতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। তবে জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানালেও আদালতের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা করার অনুমতি দিলেও স্পষ্ট জানিয়ে দেন, তড়িঘড়ি নয়, আগামী বুধবার এই বিষয়ের শুনানি হতে পারে।

গত শুক্রবার একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেয় পুলিশ। তদন্তের স্বার্থে অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা আটকে দেওয়া হয়। এর ঠিক একদিন আগে, গত বৃহস্পতিবার, দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক বিধাননগর সাইবার থানায় অভিযোগ করেন যে, ক্ষমতার অপব্যবহার করে অর্জিত বিপুল বেআইনি টাকা ওই অ্যাকাউন্টগুলিতে জমা রয়েছে।

আদালতে তৃণমূলের পক্ষে প্রবীণ আইনজীবী কিশোর দত্ত যুক্তি দেন, যেহেতু এগুলি একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট, তাই টাকা তোলার সুবিধা বা ডেবিট ব্যবস্থা দ্রুত সচল করা জরুরি। তবে বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং সোমবার বা মঙ্গলবার শুনানির আর্জি ফিরিয়ে দিয়ে বুধবার আসার নির্দেশ দেন।

পুলিশ ইতিমধ্যেই বিধায়কের অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগপত্রে অ্যাকাউন্টের মালিকদের নাম স্পষ্ট করা হয়নি, তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া তৃণমূলের পুরনো নথি অনুযায়ী, এই তিনটি অ্যাকাউন্টের একটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে, এবং বাকি দুটি দলটির ত্রিপুরা ও গোয়া শাখার নামে নথিভুক্ত রয়েছে। আপাতত আদালতের নির্দেশের অপেক্ষায় আটকে রইল ঘাসফুলের আর্থিক লেনদেন।

Hot this week

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

Topics

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

চার বছরে বিমান ভাড়াই শুধু ১৩০ কোটি! দলের অন্দরেই প্রশ্নের মুখে অভিষেক

ভোটের ধাক্কায় দল যখন ব্যাকফুটে, ভাঙন রুখতে হিমশিম খাচ্ছেন...

রাজস্থানে বোরখা পরায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হল নিট পরীক্ষার্থী কুলসুম বানুকে!

রাজস্থানের আজমের জেলায় নিট-ইউজি পুনঃপরীক্ষার দিনে এক পরীক্ষার্থীকে ঘিরে...

Related Articles

Popular Categories