Saturday, August 22, 2026
32 C
Kolkata

মোদীর উপস্থিতিতে রাম মন্দির উদ্বোধন, ৩ দিনে খরচ হয়ছিল ১২৪ কোটি টাকা!

অযোধ্যার রাম মন্দিরে গত দু’বছরে হওয়া কয়েকটি বড় অনুষ্ঠানের খরচ নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (সিট)। সূত্রের খবর, মন্দিরের আয়-ব্যয়ের নথি, অডিট রিপোর্ট, বিল এবং পেমেন্ট সংক্রান্ত সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তিনটি অনুষ্ঠানে—২০২৪ সালের রাম মন্দির উদ্বোধন, ২০২৫ সালের মহাকুম্ভ উপলক্ষে আয়োজন এবং ধ্বজারোহণ অনুষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যয়। সূত্রের দাবি, ওই অনুষ্ঠানের জন্য প্রায় ১১৩ কোটি টাকা খরচ হয়েছিল।

জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৮ হাজার অতিথি উপস্থিত ছিলেন। বিজ্ঞাপনের জন্যই প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে দাবি। এছাড়া পুজোর আয়োজন, সাজসজ্জা, বিদ্যুৎ, প্রসাদ-সহ বিভিন্ন খাতে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। ধ্বজারোহণ অনুষ্ঠানেও ১০ কোটির বেশি ব্যয় হয়েছে বলে সূত্রের খবর।

এরই মধ্যে রাম মন্দিরের প্রণামী নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সিটের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, মন্দিরে ৩,৫০০ কোটির বেশি নগদ প্রণামী এবং বিপুল পরিমাণ সোনা-রুপোর অলঙ্কার জমা পড়েছে। তবে সেই সম্পদের একটি অংশের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের হয়েছে এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের পর ট্রাস্টের শীর্ষ পদ থেকেও ইস্তফা দেওয়া হয়েছে। এবার তদন্তকারীরা মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে হওয়া বিপুল ব্যয়ের হিসাবও খতিয়ে দেখছেন।

Hot this week

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

যাদবপুরে প্রতীক ভাঙা ঘিরে বিতর্ক, তদন্ত কমিটি গড়ে অভিযোগ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, পাল্টা বামেদের আক্রমণে ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতীক ভাঙার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ, চাঁচলে পথে অবরোধ মহিলাদের

মালদহের চাঁচলে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার...

অন্নপূর্ণার টাকা পাইনি কেন? মন্ত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘অগ্নিশর্মা’ মহিলারা!

শুক্রবার উত্তর দমদম পুরসভায় বিক্ষোভের পর বিরাটি স্টেশনের কাছে...

ডিলিমিটেশন নিয়ে বিজয়ের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু, ‘ইউ-টার্ন’ বলে নিশানা বিরোধীদের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য...

আরও ৩ মামলায় অভিষেকের রক্ষাকবচ, ১৬টির মধ্যে ৮ মামলায় স্বস্তি—বাকি মামলাগুলির কী হবে?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মোহন ভাগবতের আমেরিকা সফরের আগেই RSS নিষিদ্ধের দাবি USCIRF-এর!

আমেরিকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি...

দিল্লিতে ভয়ংকর ভাবে বাড়ছে সোয়াইন ফ্লু, আক্রান্ত ১,৩৪৯

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়ছে এইচ১এন১ বা...

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিক্ষোভ রাজ্যজুড়ে, চাপের মুখে বিজেপি সরকার!

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের একাধিক জেলায়...

Related Articles

Popular Categories