Tuesday, September 8, 2026
27 C
Kolkata

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন আরও বিস্তৃত আকার নিতে পারে বলে সতর্ক করলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার যদি আন্দোলনকারীদের মূল দাবি—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ—মেনে না নেয়, তবে ভবিষ্যতে আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে না; আরও কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীর পদত্যাগের দাবিও উঠতে পারে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাঙ্কা বলেন, দীর্ঘদিন ধরে এই ইস্যু ঝুলে থাকায় সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাঁর কথায়, “এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। মাসের পর মাস এভাবে চলতে পারে না। সরকার যত বেশি দেরি করবে, মানুষের ক্ষোভ তত বাড়বে। এখন সেই ক্ষোভের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চলে এসেছেন।”

শনিবার সকালে সমাজমাধ্যমেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন রাঙ্কা। তিনি লেখেন, “ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির সঙ্গে কোনও আপস করা যাবে না। সরকার যদি তাতে রাজি না থাকে, তা হলে নতুন করে আলোচনার কোনও অর্থ নেই।”

ইতিমধ্যে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দু’দফা বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা জানিয়েছেন, শনিবার তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগেই সরকারের প্রতি কার্যত কড়া বার্তা দিল সিজেপি নেতৃত্ব।

দলের পক্ষ থেকে সরকারের সামনে তিনটি প্রধান দাবি রাখা হয়েছে—

  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
  • আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা।
  • নিট প্রশ্নফাঁসের জেরে মানসিক চাপে আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ।

সিজেপির দাবি, শুক্রবারের বৈঠকে কেন্দ্র দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে এখনও কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি। জেপি নড্ডা জানিয়েছেন, সিজেপির দাবিগুলি নিয়ে সরকার আরও আলোচনা করবে এবং শনিবার ফের বৈঠকে বসবে।

এদিকে আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও বার্তায় নিট প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকেও প্রশ্নের মুখে তুলেছেন আশুতোষ রাঙ্কা। তাঁর বক্তব্য, “আন্দোলন শুরুর ৪৫ দিন পরে প্রধানমন্ত্রী মুখ খুললেন। প্রশ্নফাঁসের প্রায় দু’মাস পর কেন সক্রিয় হল সরকার?” তাঁর দাবি, শিক্ষা মন্ত্রকের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন না এলে প্রকৃত সংস্কার সম্ভব নয়। এখন নজর শনিবারের বৈঠকের দিকে। কেন্দ্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান বদলায় কি না, তার উপরই আন্দোলনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories