Tuesday, September 15, 2026
29 C
Kolkata

‘প্রশ্ন তোলা আমার কাজ নয়!’ প্রশ্নফাঁসে নীরবতা ভেঙে তীব্র কটাক্ষের জবাব রাঘবের

সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে বরাবরই বেশ সরব ছিলেন রাঘব চাড্ডা। টেলিকম সংস্থাগুলোর রিচার্জের চক্রান্ত থেকে শুরু করে অস্থায়ী কর্মীদের অধিকার কিংবা পিতৃত্বকালীন ছুটি—নানা বিষয়ে তাঁকে সংসদে আওয়াজ তুলতে দেখা গেছে। তবে সম্প্রতি সারাদেশে প্রশ্নফাঁসের মতো সংবেদনশীল ঘটনা নিয়ে শাসকদলের এই সাংসদের নীরবতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছিল। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই ইস্যুতে কেন তিনি চুপ, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও মিমের বন্যা বয়ে যায়।

অবশেষে সেই নীরবতার কারণ স্পষ্ট করেছেন রাঘব নিজেই। বিরোধীদের যাবতীয় ট্রোল ও কটাক্ষের জবাব দিয়ে তিনি জানান, রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের কারণেই তাঁর কাজের ধরনে বদল এসেছে। তাঁর কথায়, আগে তিনি বিরোধী দলে ছিলেন, তাই সরকারের কাছে প্রশ্ন তোলা ও দাবি জানানোই ছিল তাঁর প্রধান দায়িত্ব। কিন্তু এখন তিনি শাসক শিবিরের সদস্য। ফলে শুধুই প্রশ্ন তুলে সুর চড়ানো তাঁর কাজ নয়, বরং সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও জানান, নিজের কাছে শপথ নিয়েছিলেন যে দিন এই সমস্যার সঠিক আইনি সমাধান হাতে আসবে, সেদিনই তিনি মুখ খুলবেন। কেন্দ্র সরকার সংসদে প্রশ্নফাঁস বিরোধী কড়া বিল নিয়ে আসতেই লোকসভার পর রাজ্যসভায় বিষয়টি নিয়ে সরব হন তিনি। বিজেপি সাংসদ হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বক্তব্য, যার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে সব সমালোচনার অবসান ঘটাতে চাইলেন তিনি।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories