Sunday, September 13, 2026
30 C
Kolkata

এবার কমিসকের পাতায় নরেন্দ্র মোদী! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই বই দেবে বিজেপি

এবার কমিকসের পাতায় জায়গা করে নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ‘পোস্টার বয়’কে কমিকসের মাধ্যমে শিশুদের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর রাজনৈতিক ‘বিজয়গাথা’ শিশুদের সামনে তুলে ধরার পরিকল্পনার অংশ হিসেবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদেদের হাতে মোদিকে নিয়ে তৈরি কমিকস বই তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাভাবিক ভাবেই এই উদ্যোগের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের বক্তব্য, শিশুদের মনে প্রধানমন্ত্রীকে ‘সুপারহিরো’ হিসেবে প্রতিষ্ঠা করতেই এই পরিকল্পনা। যদিও বিজেপির তরফে এটিকে সেবা ও জনসংযোগমূলক কর্মসূচির অংশ হিসেবেই তুলে ধরা হয়েছে।

শনিবার এই কর্মসূচির কথা প্রকাশ্যে আনেন রাজ্যের পুরমন্ত্রী তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি অগ্নিমিত্রা পাল। আসানসোল বিজেপি সাংগঠনিক জেলার তরফে ‘সেবা সংকল্প’ অভিযান নিয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি কর্মসূচির বিস্তারিত জানান।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেই দিন থেকেই এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বিজেপি। তারই অন্যতম অংশ হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের হাতে মোদিকে নিয়ে তৈরি কমিকস বই তুলে দেওয়া হবে বলে জানান অগ্নিমিত্রা।

সাংবাদিক বৈঠকে ওই কমিকস বইয়ের প্রচ্ছদের প্রতিকৃতিও প্রকাশ্যে আনেন তিনি। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, কমিকসের মাধ্যমে শিশুদের কাছে প্রধানমন্ত্রীর জীবন, তাঁর রাজনৈতিক পথচলা এবং বিভিন্ন সাফল্যের কাহিনি তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে বিজেপির একাধিক কর্মসূচির মধ্যে ‘সেবা সংকল্প’ অভিযানও রয়েছে। সেই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে দল। অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য মোদিকে নিয়ে কমিকস প্রকাশ সেই প্রচারেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

তবে শিশুদের হাতে রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে তৈরি কমিকস তুলে দেওয়ার এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। খুদেদের মনে প্রধানমন্ত্রীকে ‘সুপারহিরো’ হিসেবে তুলে ধরাই বিজেপির লক্ষ্য কি না, সেই প্রশ্নও উঠছে।

Hot this week

‘বুকস্টলে দুর্গাপুজো না লিখলে স্টল ভেঙে দেব’ – বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের!

দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে চাপানউতোর।...

মতানৈক্য হলেও বিবাদ নয়, ব্রিকসের ঘোষণাপত্রে নাম না করেই মার্কিন শুল্কনীতির সমালোচনা!

গত দু’বছরে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ অনেকটাই গলেছে। কিছু...

স্কুল পড়ুয়াদের আর দেওয়া হবে না স্মার্টফোন বা ট্যাব! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

স্কুলের ছাত্রছাত্রীদের আর স্মার্টফোন বা ট্যাব দেওয়া হবে না।...

ব্রিকস সম্মেলনে নীল-সাদা কাপড়ে ঢাকলো দিল্লির বস্তি এলাকা, মোদীকে তীব্র কটাক্ষ বিরোধীদের

ব্রিকস সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে রাজধানী দিল্লি। তবে তারই...

ই-রিকশা চোরকে ধরে থানায় হাজির চালক, অভিযোগ নেওয়ার বদলে চালককেই মারধরে অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজের চুরি যাওয়া ই-রিকশা উদ্ধার করে অভিযুক্ত চোরকে পুলিশের...

Topics

‘বুকস্টলে দুর্গাপুজো না লিখলে স্টল ভেঙে দেব’ – বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের!

দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে চাপানউতোর।...

মতানৈক্য হলেও বিবাদ নয়, ব্রিকসের ঘোষণাপত্রে নাম না করেই মার্কিন শুল্কনীতির সমালোচনা!

গত দু’বছরে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ অনেকটাই গলেছে। কিছু...

ব্রিকস সম্মেলনে নীল-সাদা কাপড়ে ঢাকলো দিল্লির বস্তি এলাকা, মোদীকে তীব্র কটাক্ষ বিরোধীদের

ব্রিকস সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে রাজধানী দিল্লি। তবে তারই...

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

Related Articles

Popular Categories