Sunday, October 25, 2026
24 C
Kolkata

র‍্যাবকে সাহেদের হুমকি!-“আমার সঙ্গে আপনাদের আবার দেখা হবে,হওতোবা ৬মাসে দেখা হয়ে যেতে পারে

গাজী সালাহউদ্দীন। স্টাফ রিপোর্টার।

আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ র‍্যাবের হাতে গত বুধবার ভোরে সাতক্ষীরায় আটক হয়। র‍্যাবের অফিসে বসে র‍্যাবের কর্মকর্তাদের হুমকি দিয়ে বললেন,”আমার সঙ্গে আপনাদের আবার দেখা হবে।হয়তো ৬মাস পর দেখা হয়ে যেতে পারে। আপনাদের প্রমোশনাল, পোস্টিং যা হোক না কেনো আমি আপনাদের সাথে দেখা করবো,কথাটা মনে রাখবেন। এ হুবহু কথা হয়তোবা বাংলা সিনেমাতে শুনে থাকবেন। যেখানে বাংলা চলচিত্রের ভিলেন দেন এমন ডায়লগ দিতে শুনেছেন। কিন্তু বাংলা সিনেমার ভিলেনের মতো এমন সুযোগ পাবেন কিনা সেটা জানেন না বাংলাদেশি জনগন। বুধবারে র‍্যাবের অফিসাররা প্রতারক সাহেদকে আটক করে জেরা করছিল ঠিক সে সময় সবাইকে উদ্দেশ্য করে বাংলা সিনেমা খ্যাত ডায়লগটি ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলে দেন সাহেদ। কভিড ১৯ এর নমুনা পরিক্ষায় মহাজালিয়াতি সহ বিভিন্ন অপকর্মের মাস্টারমাইন্ড রিজেন্ট হাসপাতালের মালিক মো.সাহেদ। চুলো রং লাগিয়ে,গোফ কেটে,বোরখা পরে নিজেকে গোপন করার যথাযথ চেষ্টা করে সাহেদ। ইছামতী নদী দিয়ে একটি নৌকায় করে পালাচ্ছিলেন সাহেদ। গত বুধবার ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।হয়নি শেষ রক্ষা। পরে আনুমানিক সাড়ে ৮টার দিকে র‍্যাব হেলিকপ্টারে আনা হয় ঢাকায়। তারপর সকল কার্যক্রম শেষে র‍্যাবের জেরার পাল্টা হুমকিতে এ কথা বলে সাহেদ।
Nbtv.

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories