Thursday, September 24, 2026
27 C
Kolkata

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সামনে এল অডিট রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, মন্দিরের জন্য জমা হওয়া প্রায় ৩৩০০ কোটি টাকার অনুদানের হিসাবের ক্ষেত্রে বড় কোনও অসঙ্গতি পাওয়া যায়নি। মন্দির নির্মাণ ও জমি কেনার খরচের হিসাবও সঠিক রয়েছে বলে জানা গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি সূত্রের কথা উল্লেখ করে বলা হয়েছে, নগদ টাকা গোনার সময় কিছু অনিয়মের ঘটনা ঘটেছিল। টাকা মেশিনে গোনার আগে তা আলাদা করার পর্যায়েই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মন্দির পরিচালনাকারী কমিটির সঙ্গে ওই চুরির সরাসরি কোনও যোগ পাওয়া যায়নি।

অডিটের দায়িত্বে থাকা শংকর আইয়ার অ্যান্ড কোম্পানির হিসাব অনুযায়ী, মন্দির তৈরির কাজে প্রায় ১৮০০ কোটি টাকা এবং জমি কেনার জন্য প্রায় ৪০০ কোটি টাকা খরচ হয়েছে। এই দুই ক্ষেত্রের হিসাবেও কোনও বড় গরমিল ধরা পড়েনি। পুরো ঘটনাটি বর্তমানে সুপ্রিম কোর্টের নজরদারিতে থাকা বিশেষ তদন্তকারী দল বা সিট খতিয়ে দেখছে।

চুরির অভিযোগ সামনে আসার পর মন্দিরে দর্শনের নিয়মেও পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। আগে সাধারণ ভক্তরা মূলত রামলালার দর্শন করতে পারতেন। মন্দিরের উপরের তলায় থাকা রাম দরবারে যেতে হলে বিশেষ পাসের প্রয়োজন হতো। প্রতিদিন সীমিত সংখ্যক পাস দেওয়া হত। অভিযোগ ছিল, বিনামূল্যের সেই পাস কিছু কর্মী বেআইনিভাবে টাকার বিনিময়ে বিক্রি করতেন।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories