Wednesday, September 30, 2026
31 C
Kolkata

‘প্রধানমন্ত্রীর বাসভবন বদলাতে পারলে গ্রামের স্কুল কেন নয়?’ স্কুল অডিট চেয়ে সরব দীপকে

আগামী ১৫ আগস্ট মহারাষ্ট্রের হিঙ্গোলি থেকে এই কর্মসূচি শুরু করার কথা তাঁর। দীপকের আবেদন, শুধু প্রশাসনের অপেক্ষায় না থেকে অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত প্রধানরা নিজেদের এলাকার স্কুল ঘুরে দেখুন। কোথায় কী সমস্যা, তা নথিভুক্ত করে প্রয়োজনে ভিডিয়োও প্রকাশ করুন।

নতুন সংসদ ভবন হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনও বদলেছে। অথচ দেশের বহু গ্রামের সরকারি স্কুলে এখনও নেই পরিষ্কার পানীয় জল, ঠিকঠাক শৌচালয় বা বিদ্যুৎ। কোথাও আবার স্কুলে পৌঁছতে পড়ুয়াদের অনেকটা পথ পাড়ি দিতে হয়। ছাত্রীদের সমস্যাও বেশি। এই পরিস্থিতি বদলাতে সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে দেশজুড়ে ‘সামাজিক অডিট’-এর ডাক দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

দীপকের প্রশ্ন, নতুন সংসদ ও প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করা সম্ভব হলে গ্রামের নতুন স্কুল বা পুরনো স্কুলের উন্নয়ন কেন হবে না? তাঁর মতে, কৃষক ও শ্রমিক পরিবারের সন্তানদেরও ভালো স্কুলের সুযোগ পাওয়া উচিত।

অভিভাবকদের জন্য একটি অডিট ফর্মও দেবে CJP। সেখানে স্কুলের বিভিন্ন পরিষেবার তথ্য জমা দেওয়া যাবে। সংগঠনের দাবি, শহরের পড়ুয়ার মতো গ্রামের শিশুরাও ন্যূনতম সুযোগ পাওয়ার অধিকার রাখে। স্বাধীনতার ৮০ বছরে সেই প্রশ্নই সামনে আনতে চাইছে তারা।

CJP ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’ নামে একটি কর্মসূচিও শুরু করছে। স্কুলের জল, বিদ্যুৎ, শৌচালয় এবং মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে পঞ্চায়েত প্রধানদের কাছে। কাজের আগে ও পরে ছবি প্রকাশ করে ভালো উদ্যোগ নেওয়া প্রধানদের সম্মান জানানোর পরিকল্পনাও রয়েছে।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories