Tuesday, September 29, 2026
32 C
Kolkata

জন্মের আগেই মাধ্যমিক পাশ! মামলা খারিজ করল হাই কোর্ট, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন বহাল

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তথ্য নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণ রাও এই মামলায় রায় দেন।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্র থেকেই বিধানসভা নির্বাচনে জয় পান। পরে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয় তাঁকে। তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। এই কেন্দ্র থেকেই বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন হাসিরানি রথ। তিনি দলের নিহত প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা।হাসিরানির মনোনয়ন জমা দেওয়ার পর তাঁর হলফনামায় থাকা কিছু তথ্য নিয়ে আপত্তি তোলে প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে আদালতে বলা হয়, হাসিরানির জন্ম ১৯৬৬ সালে। কিন্তু তাঁর হলফনামায় উল্লেখ রয়েছে, তিনি ১৯৬৫ সালে চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলেই দাবি করে কংগ্রেস। তাদের বক্তব্য ছিল, বয়স ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে সঠিক তথ্য দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। সেই কারণে হাসিরানির মনোনয়ন বাতিল করার আবেদন জানানো হয়।মামলার শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য ভিন্ন বক্তব্য রাখা হয়। কমিশনের আইনজীবী জানান, মনোনয়নপত্র যাচাইয়ের সময় কোনও প্রার্থী বা পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি জানানো হয়নি। তাই পরে এই বিষয়টি নিয়ে মামলা করার সুযোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে প্রশ্ন থাকলেও সেটি সরাসরি মনোনয়ন বাতিলের কারণ হতে পারে না বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।হাসিরানি রথের আইনজীবী জয়দীপ কর আদালতে জানান, হলফনামায় কোনও তথ্য ইচ্ছাকৃতভাবে ভুল দেওয়া হয়নি। তাই প্রার্থীকে তাঁর বক্তব্য জানানোর সুযোগ দেওয়া উচিত। গত শুক্রবার মামলার শেষ দফার শুনানি হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায় ঘোষণা স্থগিত রেখেছিল। মঙ্গলবার শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।

Hot this week

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Topics

Related Articles

Popular Categories