Tuesday, September 29, 2026
32 C
Kolkata

ধর্মান্তরণের পর ‘ল্যান্ড জিহাদ’-এর আড়ালে জমি কেনা-বেচাতেও কড়া আইন আনতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে গিয়ে ধর্মান্তরণ এবং জমি কেনাবেচা নিয়ে রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার পাশাপাশি ধর্মান্তরণ রুখতে এবং জমি কেনাবেচার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে নতুন আইন করা হবে।মুখ্যমন্ত্রী জানান, ইউসিসি-র খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত নয় সদস্যের কমিটি বর্তমানে সেই খসড়া পরীক্ষা করে দেখছে। তাঁর দাবি, খুব শীঘ্রই রাজ্যে ইউসিসি চালু করার পথে এগোবে সরকার। এর পর ধর্মান্তরণ এবং জমি সংক্রান্ত আইন নিয়ে পদক্ষেপ করা হবে।ধর্মান্তরণ প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার নাম করে বিদেশ থেকে অর্থ আসছে এবং সেই অর্থ ব্যবহার করে দরিদ্র মানুষকে ধর্ম পরিবর্তনে উৎসাহিত করা হচ্ছে। তাঁর দাবি, মানুষের আর্থিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ধর্ম পরিবর্তনের যে প্রবণতা চলছে, তা বন্ধ করা প্রয়োজন। এই উদ্দেশ্যেই নতুন আইন আনার কথা জানিয়েছেন তিনি।জমি কেনাবেচার ক্ষেত্রেও সরকারের কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আনা হতে পারে। বিজেপি দীর্ঘদিন ধরে ‘ল্যান্ড জিহাদ’ বলে একটি অভিযোগ তুলে আসছে। তাদের দাবি, পরিকল্পিত ভাবে জমি কেনার মাধ্যমে কোনও কোনও এলাকায় জনসংখ্যার চরিত্র বদলের চেষ্টা হচ্ছে। যদিও এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে।ধর্মান্তরণ ঠেকাতে দেশের কয়েকটি বিজেপিশাসিত রাজ্যে ইতিমধ্যেই আলাদা আইন রয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাত এবং মহারাষ্ট্রে ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত ও আইনি বিধিনিষেধ কার্যকর হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আইন নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জও হয়েছে। অসমেও বিয়ে এবং ধর্ম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আইনি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ দিন শুভেন্দু তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। সীমান্ত এলাকায় জমি, ওবিসি তালিকা এবং ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্র প্রদর্শনের মতো বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর বক্তব্য, ইউসিসি কার্যকর হওয়ার পর আরও দুই ক্ষেত্রে আইন আনার কাজ করবে সরকার।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories