Wednesday, August 12, 2026
28 C
Kolkata

‘তোলাবাজের সঙ্গে বৈঠকের কারণ কী?’ মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মীর বিস্ফোরক প্রশ্ন

পুরসভায় বিজেপির একটি বৈঠকে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের সঙ্গে প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নাসিরউদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে দেখা যায়। এরপরই বিজেপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা সোমনাথ সাধুখাঁ আপত্তি জানান।

বিজেপির অন্দরে তোলাবাজি নিয়ে বিতর্ক থামার নাম নেই। এবার রাজ্যের এক মন্ত্রীর সামনেই দলের এক কর্মী প্রকাশ্যে প্রশ্ন তুললেন, ‘অভিযোগ থাকা ব্যক্তির সঙ্গে বৈঠক কেন?’ ঘটনাকে কেন্দ্র করে উলুবেড়িয়া পুরসভায় তৈরি হয় উত্তেজনা।

সোমনাথের অভিযোগ, বাবুসোনা একজন ঠিকাদার এবং তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পেও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। এই ধরনের ব্যক্তির সঙ্গে মন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন সোমনাথ।

অন্যদিকে, উমেশ রাই বলেন, বৈঠকে অফিসার, কাউন্সিলর-সহ অনেকেই ছিলেন। কে ঠিকাদার বা কে কার সঙ্গে যুক্ত, তা তিনি ব্যক্তিগতভাবে জানেন না। তবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।

বিষয়টি নিয়ে মন্ত্রী ও বিজেপি কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। সোমনাথের দাবি, তিনি প্রথমে পুরসভার ভিতরে মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর বাইরে দাঁড়িয়েই তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেন।

Hot this week

রেখা পাত্রের বিরুদ্ধে জমি-বাড়ি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেশবানন্দ মহারাজ

বিধানসভা ভোটের আগে ভাড়া নেওয়া বাড়ি এখনও ছাড়েননি বিজেপি...

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

ভোটার তালিকায় প্রকাশ রাজের নাম বাদ? অভিনেতার বিস্ফোরক বার্তা, ‘এবার খেলা হবে’

এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ জানান, বেঙ্গালুরুর বহু ভোটারের...

Topics

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

ভোটার তালিকায় প্রকাশ রাজের নাম বাদ? অভিনেতার বিস্ফোরক বার্তা, ‘এবার খেলা হবে’

এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ জানান, বেঙ্গালুরুর বহু ভোটারের...

তৃণমূল নেতাদের ‘কত কামাই’? জানতে নজরদারি বিজেপির

তোলাবাজি ও জরিমানা নিয়ে এখন বিজেপির অন্দরেও অসন্তোষ বাড়ছে।...

Related Articles

Popular Categories