Tuesday, September 29, 2026
30 C
Kolkata

রেখা পাত্রের বিরুদ্ধে জমি-বাড়ি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেশবানন্দ মহারাজ

বিধানসভা ভোটের আগে ভাড়া নেওয়া বাড়ি এখনও ছাড়েননি বিজেপি বিধায়ক রেখা পাত্র—এমনই অভিযোগ করলেন হিঙ্গলগঞ্জের স্বামী কেশবানন্দ মহারাজ। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে অভিযোগ জানিয়েছেন তিনি।

কেশবানন্দের দাবি, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালিতে তাঁর ১২ ঘরের বাড়িটি ভোটের প্রচারের কাজে ব্যবহার করার জন্য মার্চ মাসে রেখা পাত্রকে দেওয়া হয়েছিল। ভোট শেষ হয়ে গেলেও বাড়িটি এখনও তাঁর দখলে রয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রথম দু’মাসের পর আর কোনও ভাড়াও মেলেনি বলে দাবি কেশবানন্দের।

তাঁর আরও অভিযোগ, চার বিঘা জমির উপর তৈরি তিনতলা বাড়িটি ১ কোটি ২৫ লক্ষ টাকায় কেনার কথা ছিল। কিন্তু সেই কথাও রাখা হয়নি। পরিস্থিতির সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন তিনি।

অভিযোগ অবশ্য মানেননি রেখা পাত্র। তাঁর বক্তব্য, পা ভেঙে যাওয়ার কারণে কয়েক মাস বিধানসভায় যেতে পারেননি। প্রয়োজনীয় কাগজ জমা না হওয়ায় তাঁর বেতনও বন্ধ ছিল। বেতন চালু হলেই কেশবানন্দের পাওনা মিটিয়ে দেবেন বলে দাবি বিধায়কের। তাঁর পাল্টা অভিযোগ, তাঁকে হেয় করতেই মিথ্যা কথা বলা হচ্ছে।

এদিকে, এদিন জমি দখলের অভিযোগ নিয়ে জনতার দরবারে আসেন আরও পাঁচ মহিলা। তাঁদের অভিযোগ, হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ২২ কাঠা জমি ভয় দেখিয়ে দখল করা হয়েছে। জমি ফেরতের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories