Tuesday, September 29, 2026
30 C
Kolkata

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার বার্তা আসাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর ৪২ দিন পর ওই বার্তায় তাঁকে সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য অভিনন্দন জানানো হয়। ঘটনায় সরকারি স্বাস্থ্য প্রকল্পের তথ্য নথিভুক্ত করার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।মৃত পুলিশকর্মীর নাম দেবনারায়ণ রাম। গত ২৬ জুন তাঁকে সুরগুজার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চার দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ জুন তাঁর মৃত্যু হয়। পরিবারের হাতে ইতিমধ্যেই তাঁর মৃত্যুর শংসাপত্র পৌঁছে গিয়েছে। স্বামীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি স্ত্রী সীমা কুজুর। তার মধ্যেই দেবনারায়ণের ফোনে ওই বার্তা আসায় তিনি অবাক হয়ে যান।বার্তায় জানানো হয়, চিকিৎসার পর দেবনারায়ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আয়ুষ্মান প্রকল্পের বিনামূল্যের পরিষেবায় তিনি সন্তুষ্ট হয়েছেন বলে আশা করা হচ্ছে। বিষয়টি সামনে এনে সমাজমাধ্যমে পোস্ট করেন সীমা। এরপর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই জানতে চান, একজনের মৃত্যুর পরেও সরকারি ব্যবস্থায় তাঁকে কী ভাবে জীবিত রোগী হিসেবে দেখানো হল।সীমার আশঙ্কা, এই ভুলের সুযোগ নিয়ে মৃত ব্যক্তির নামে ভবিষ্যতে চিকিৎসা খরচ বা বিমার টাকা তোলা হয়ে থাকতে পারে। তিনি ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন। নিজেও হাসপাতালের কর্মী হওয়ায় বিষয়টির গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারছেন বলে জানান তিনি।অন্যদিকে, অম্বিকাপুর মেডিক্যাল হাসপাতাল কর্তৃপক্ষ কোনও অনিয়মের অভিযোগ মানতে চায়নি। হাসপাতালের শৈলেন্দ্র গুপ্তের দাবি, দেবনারায়ণ যত দিন হাসপাতালে ভর্তি ছিলেন, কেবল সেই সময়ের চিকিৎসার খরচই প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। হাসপাতালের বক্তব্য, তথ্য নথিভুক্ত করতে দেরি করায় এই বিভ্রাট তৈরি হয়েছে। তবে ঠিক কোথায় ভুল হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি জোরালো হয়েছে।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories