Tuesday, September 29, 2026
32 C
Kolkata

ধর্ম ও রাজনীতি কি গুলিয়ে দিচ্ছে বিজেপি সরকার? আরজিকরের মত নৃশংসতা থেকে বাঁচতে গীতা পাঠের নিদান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বেলঘরিয়ার আদ্যাপীঠ মন্দিরে গিয়ে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকাল ১১টার কিছু আগে তিনি মন্দিরে পৌঁছন। সেখানে আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই-সহ আশ্রমের আবাসিক ও পড়ুয়ারা তাঁকে স্বাগত জানান।এদিন আদ্যাপীঠের নতুন মূল প্রবেশদ্বারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আশ্রমের পক্ষ থেকে দেওয়া একটি অ্যাম্বুল্যান্সেরও আনুষ্ঠানিক সূচনা হয় তাঁর হাত দিয়ে। পরে তিনি আশ্রমের গোশালায় গিয়ে গরুর সেবায় অংশ নেন। এরপর মন্দিরে গিয়ে আদ্যা মায়ের পুজো ও আরতি করেন।পুজো শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মানুষের মধ্যে নৈতিকতা ও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে আর জি করের মতো ঘটনার প্রসঙ্গও। এমন অপরাধ থেকে মানুষকে দূরে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার প্রয়োজন বলে তিনি মনে করেন। তাঁর মতে, নিয়মিত গীতাপাঠ মানুষের মধ্যে আত্মবোধ তৈরি করতে পারে এবং জীবনের সঠিক পথ বেছে নিতে সাহায্য করতে পারে।শুভেন্দু অধিকারী আরও বলেন, কলকাতা যেমন সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র, তেমনই আধ্যাত্মিক ক্ষেত্রেও তার বিশেষ গুরুত্ব রয়েছে। সনাতন প্রতিষ্ঠানগুলির মানুষের সেবায় এগিয়ে আসার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories