Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

ফটিকছড়িতে অগ্নিকান্ডে দুই বসতঘর পুড়ে ছাই! ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষ টাকা

হাবিবুর রহমান হাবিব,

উপজেলা প্রতিনিধি ফটিকছড়িঃ-

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটেছে।
সোমবার(২০জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে দুই সহোদরের বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষ টাকার অধিক বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের হাঁচি তালুকদার বাড়ির জনৈক দেলোয়ার হোসেনের রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

পরে মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করা হলে এলাকাবাসী এগিয়ে এসে আধাঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে সিএনজি চালক দেলোয়ার হোসেন ও তার ভাই প্রবাসী ইসমাইল হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী জহুরের পাকা বসতরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা দেলোয়ার হোসেন সহ কয়েকজন আহত হয়।
তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা দেলোয়ার হোসেন জানান, ঘরে রক্ষিত স্বর্ণলংকার, মোবাইল ফোন,জরুরী কাগজপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আমি ঢাকায় এসেছি।
ঘটনার পর আমদের ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদ্যসের পাঠিয়েছি আমি।
তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামা-কাপড়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমি এসেই পরবর্তী সহায়তার ব্যবস্থা গ্রহণ করব।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories