Tuesday, June 9, 2026
31.4 C
Kolkata

বিকাশ দুবের জামিন পাওয়া নিয়ে যোগী সরকারকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের

এনবিটিভি ডেস্ক: আমরা স্তম্ভিত, যে বিকাশ দুবের মতো একটা লোক জামিনে ছাড়া পেয়েছিল। এটা একটা প্রতিষ্ঠানের ব্যর্থতা যে ও জামিনে ছাড়া পেয়ে যায় আর এসব করে। আমরা সেই জামিনের নির্দেশ দেখতে চাই।’‌ এভাবেই যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ। বিকাশ দুবে এনকাউন্টার এবং তার আগে বিকাশ ও তার দলবলের হাতে আট পুলিশ কর্মীর খুন নিয়ে উত্তরপ্রদেশ সরকারকেই তোপ দাগল। নতুন করে তদন্ত কমিটি গড়ারও নির্দেশ দিল শীর্ষ আদালত।
বিকাশ দুবে এনকাউন্টার এবং তার হাতে পুলিশকর্মীদের খুনের তদন্তের জন্য কমিটি গঠন করে যোগী সরকার। এবার এই এনকাউন্টার এবং হত্যালীলায় সিবিআই (‌সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)‌ বা এনআইএ (‌ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)‌–র তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়ে। শীর্ষ আদালতকে গোটা তদন্তে নজর রাখারও অনুরোধ করা হয় পিটিশনে।
সেই পিটিশনের পরিপ্রেক্ষিতেই এদিন যোগী সরকারকে একহাত নেয় প্রধান বিচারপতি বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চের নির্দেশেই দুবে এনকাউন্টার এবং পুলিশকর্মীদের মৃত্যুর জন্য তৈরি তদন্ত কমিটির পুনর্গঠন হবে। তাতে থাকবেন সুপ্রিম কোর্টের এক জন প্রাক্তন বিচারপতি এবং অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। শুনানির সময় বেঞ্চ জানিয়েছে, ‘‌তদন্তের জন্য এক জন ক্ষমতাসীন বিচারপতিকে ছাড়া সম্ভব নয়।’‌ এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর বিবৃতিও খতিয়ে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories