Saturday, October 10, 2026
30 C
Kolkata

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের একটি আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ‘রেড কর্নার’ নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় ইজ়রায়েল ও তুরস্কের মধ্যে চলতে থাকা উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।গাজ়ার সাধারণ মানুষের কাছে খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে কয়েকটি জাহাজ রওনা হয়েছিল। ইজ়রায়েলি নৌবাহিনী সেই জাহাজগুলিকে আটকে দেয়। ইজ়রায়েলের বক্তব্য ছিল, ওই জাহাজগুলি নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করে গাজ়ায় প্রবেশের চেষ্টা করছিল। পরে জাহাজে থাকা কয়েক জন আন্দোলনকারী ও স্বেচ্ছাসেবককে আটক করা হয়।এই ঘটনাকে কেন্দ্র করেই তুরস্কে আইনি প্রক্রিয়া শুরু হয়। তুরস্কের আইনজীবীরা অভিযোগ করেন, ত্রাণবাহী জাহাজের যাত্রীদের সঙ্গে বেআইনি আচরণ করা হয়েছে এবং তাঁদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। মানবতাবিরোধী অপরাধ-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্তে ইজরায়েলি বাহিনীর ভূমিকার পাশাপাশি নেতানিয়াহুর নির্দেশের বিষয়টিও খতিয়ে দেখা হয়।তুরস্কের তদন্তকারী পক্ষের অভিযোগ, জাহাজগুলিকে আটক করা এবং তাতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পিছনে ইজরায়েল সরকারের শীর্ষ স্তরের অনুমোদন ছিল। সেই সূত্রেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বিষয়টি জানাতে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিসের আবেদনও করা হয়েছে।তবে তুরস্কের আদালতের এই সিদ্ধান্ত মানতে নারাজ ইজরায়েল। তাদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইজরায়েলের দাবি, গাজার দিকে যাওয়া জাহাজ আটকানোর ক্ষেত্রে তাদের নৌবাহিনী যে পদক্ষেপ করেছে, তা দেশের নিরাপত্তা এবং প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই তুরস্কের আনা অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করেছে ইজ়রায়েল।নেতানিয়াহুর বিরুদ্ধে এই পদক্ষেপ এমন সময়ে এল, যখন ইজরায়েল ও তুরস্কের সম্পর্ক আগে থেকেই অত্যন্ত খারাপ। গাজ়া যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে প্রকাশ্য বিরোধ দীর্ঘদিনের। তুরস্ক বার বার ইজরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছে। অন্য দিকে, ইজ়রায়েলও তুরস্কের অবস্থানের বিরোধিতা করেছে।বিশেষজ্ঞদের একাংশের মতে, এই গ্রেফতারি পরোয়ানা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি নেতানিয়াহু বা ইজ়রায়েলের শীর্ষ কর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রেও আইনি ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। তবে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories