Tuesday, November 24, 2026
24 C
Kolkata

অভয়ার বিচারের দাবিতে লেখা স্লোগান মেডিক্যাল কলেজের দেওয়ালে, দ্রুত মুছে ফেলার নির্দেশ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর!

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টানা দু’দিন আচমকা পরিদর্শন করে একাধিক বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতাল ও কলেজ চত্বরে অপরিচ্ছন্নতা, দেওয়ালে রাজনৈতিক লেখা, নিরাপত্তার ঘাটতি, কর্মীদের উপস্থিতি এবং দালালচক্র—সবকিছু নিয়েই কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে রোগী পরিষেবা যাতে কোনও ভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মন্ত্রী।শুক্রবার সকালেও আগাম খবর না দিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে প্রসূতি বিভাগ ঘুরে দেখেন তিনি। সেখানে রোগীদের পরিষেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। বিভাগের সিঁড়িতে একটি গেট বন্ধ থাকতে দেখে ক্ষুব্ধ হন তিনি। জরুরি পরিস্থিতিতে রোগী ও কর্মীদের দ্রুত বের করে আনার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে জানিয়ে ওই গেট সব সময় খোলা রাখার নির্দেশ দেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথাও বলেন।কলেজ চত্বরে ঘুরে দেওয়ালে নানা রাজনৈতিক স্লোগান দেখতে পান মন্ত্রী। ‘জাস্টিস ফর আরজি কর’, ‘স্টপ রেপ কালচার’, ‘উই ওয়ান্ট জাস্টিস’-সহ বিভিন্ন লেখা ছিল সেখানে। এই ধরনের লেখা বন্ধ করে দেওয়াল পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি। প্রথমে ২৪ ঘণ্টার মধ্যে সব লেখা মুছে ফেলার কথা বললেও পরে পড়ুয়াদের সঙ্গে আলোচনার পর অবস্থান কিছুটা বদলান। পড়ুয়াদের মত প্রকাশের জন্য আলাদা বোর্ড বা নির্দিষ্ট জায়গা তৈরির প্রস্তাব দেন তিনি। এতে দেওয়াল নষ্ট না করেই ছাত্রছাত্রীরা নিজেদের বক্তব্য জানাতে পারবেন।পরিচ্ছন্নতা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতার মান অত্যন্ত খারাপ। নির্দিষ্ট দূরত্বে ডাস্টবিন বসানো এবং রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির কথাও স্বীকার করেছেন মন্ত্রী। স্থায়ী নিয়োগে সময় লাগায় প্রয়োজনে বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও সিনিয়র রেসিডেন্টদের নির্দিষ্ট দিনে সরকারি হাসপাতালে পরিষেবায় যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।দালালচক্র ঠেকাতেও নতুন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর পরিজনদের পরিচয় স্পষ্ট করতে বিশেষ ব্যাজ ব্যবহারের কথা বলেছেন মন্ত্রী। পাশাপাশি অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ভাড়া নেওয়া অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে।কর্মীদের হাজিরা নিশ্চিত করতে আধার-সংযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতাল ও হস্টেলের নিরাপত্তা বাড়ানো, সিসিটিভি নিয়ন্ত্রণকক্ষের নজরদারি জোরদার এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ মহিলা রাখার কথাও বলেছেন। মেডিক্যাল কলেজের নির্বাচন দ্রুত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে করার পক্ষেও মত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories