Wednesday, August 26, 2026
31 C
Kolkata

‘প্রতিশ্রুতি রাখেনি কেন্দ্র’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের পথে সিজেপি

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল ককরোচ জনতা পার্টি। কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে পথে নামছে তারা। অভিযোগ, ২৫ জুলাইয়ের আন্দোলন শেষ করার সময় কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার অনেকটাই এখনও পূরণ করেনি। তাই আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছে তারা।

সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাসের দাবি, কেন্দ্র প্রতিশ্রুতি রাখবে করবে কি না, তা নিয়ে দলের মধ্যে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। সোমবার দলের জাতীয় নেতৃত্ব বৈঠক করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করে।

সিজেপি জানিয়েছে, ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত এই মিছিল হবে। নেতৃত্বে থাকবেন নিট পরীক্ষায় আত্মঘাতী হওয়া পড়ুয়াদের পরিবারের সদস্য এবং সংসদ অভিযানের সময় পুলিশের হাতে আক্রান্ত হওয়া আন্দোলনকারীরা।

এর আগে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে অবস্থান করেছিল সিজেপি। তাদের অন্যতম দাবি ছিল, নিট বিতর্কের জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং মৃত পড়ুয়াদের পরিবারকে আর্থিক সহায়তার দাবিও জানানো হয়েছিল। ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর কেন্দ্রের সঙ্গে বৈঠক করে আন্দোলন তুলে নেয় সিজেপি।

এদিকে, রাজস্থানে স্কুল পরিদর্শনে গিয়ে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের অভিযোগও উঠেছে। ঘটনাটি নিয়ে দু’পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেছে।

তবে দাবি পূরণ নিয়ে পরে প্রশ্ন তুলতে থাকে তারা। স্বাধীনতা দিবস থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচিও শুরু করেছে দলটি। সরকারি স্কুলের পরিকাঠামো, শিক্ষক-শূন্যপদ, পানীয় জল ও শ্রেণিকক্ষের পরিস্থিতি নিয়ে তথ্য চেয়ে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের চিঠি পাঠিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

Hot this week

সীমান্তে টানাপোড়েনের মাঝেই বেজিংয়ে ডোভাল! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা...

কাকলি-সুদীপদের সাংসদ পদ নিয়ে টানাপড়েন,২০ ‘বিদ্রোহী’ সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিস!

তৃণমূলের টিকিটে নির্বাচনে জিতে পরে অন্য রাজনৈতিক শিবিরে নাম...

বিজেপি কর্মী খুনে দলের অন্দরেই বিস্ফোরণ! বারুইপুরে গ্রেফতার ৪, ধৃতদের মধ্যে সাসপেন্ড নেতাও

বিজেপি কর্মী খুনের ঘটনায় বারুইপুরে চাঞ্চল্য। দলেরই চার সদস্যকে...

সদ্য বিজেপি-ঘনিষ্ঠ ‘গদ্দার’ দেবের ‘দাদাগিরি’তে ডোমকলের রানা! – নেটদুনিয়ায় আলোচনার ঝড়

ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে ঘিরে এবার শুরু...

Topics

সীমান্তে টানাপোড়েনের মাঝেই বেজিংয়ে ডোভাল! চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা...

সদ্য বিজেপি-ঘনিষ্ঠ ‘গদ্দার’ দেবের ‘দাদাগিরি’তে ডোমকলের রানা! – নেটদুনিয়ায় আলোচনার ঝড়

ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাকে ঘিরে এবার শুরু...

‘ইসলামে হিজাব পরা বাধ্যতামূলক নয়’, স্কুলে পড়ুয়ার হিজাব পরার আবেদন খারিজ করল এলাহাবাদ কোর্ট!

স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের...

মন্দিরে ঢোকা নিয়ে তুমুল ঝামেলা! পুলিশকে চড় বিধায়কের মেয়ের, পাল্টা চড় পুলিশেরও

কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনার একটি মন্দিরে দর্শন ঘিরে তুমুল উত্তেজনা। অভিযোগ,...

Related Articles

Popular Categories