Saturday, October 10, 2026
31 C
Kolkata

পুজো বন্ধ করে দেওয়ার হুমকি! অভিযুক্ত বিজেপি কাউন্সিলর

মালদহের ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে দুর্গাপুজো আয়োজনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিজেপি কাউন্সিলর কৃষ্ণা নাথ নতুন করে পুজো করতে বাধা দিচ্ছেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির সময় কয়েক জনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা মলি দাসের অভিযোগ, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নেয়নি। তাঁরা বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন বলে জানিয়েছেন।

স্থানীয় মহিলাদের দাবি, রবিবার রাতে কৃষ্ণপল্লির গোসাই মাঠ এলাকায় পুজো আয়োজন নিয়ে আলোচনা চলছিল। সেই সময় কাউন্সিলর কৃষ্ণা কয়েক জনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন। এরপরই পুজো কমিটির সদস্যদের সঙ্গে তাঁর সঙ্গীদের বচসা শুরু হয়। পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ায় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়োও ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়েছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর কৃষ্ণা। তাঁর দাবি, ২৯ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই ছয়-সাতটি দুর্গাপুজো হয়। নতুন পুজো করার ক্ষেত্রে তাঁর আপত্তি নেই। তাঁর বক্তব্য, নবকৃষ্ণ পল্লির বাসিন্দারাই তাঁকে লিখিত ভাবে জানিয়েছেন, নতুন পুজো হলে তাঁদের পুজোর গুরুত্ব কমবে এবং সাধারণ মানুষের উপর চাঁদার চাপ বাড়বে।

কৃষ্ণার আরও অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক জন সিপিএম কর্মী এলাকায় বিভেদ তৈরির চেষ্টা করছেন এবং তাঁকে রাজনৈতিক ভাবে হেনস্থা করার পরিকল্পনা করছেন।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories