Sunday, October 18, 2026
30 C
Kolkata

বায়ুসেনা ঘাঁটির কাছে বাজি কারখানায় বিস্ফোরণ, ছিন্নভিন্ন ৭ বাড়ি; মৃত ৮

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-কৌশাম্বী সীমান্তে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৮ জনের। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কৌশাম্বী জেলার মহম্মদপুরে একটি বাজি তৈরির কারখানায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মানুরি বায়ুসেনা ঘাঁটির দূরত্ব মাত্র ২ কিলোমিটার। বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। মুহূর্তের মধ্যে গোটা কারখানাটি আগুনে পুড়ে যায়। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। প্রায় ২ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

বিস্ফোরণের ধাক্কায় কারখানার ৫০ মিটারের মধ্যে থাকা সাতটি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। আরও বেশ কিছু বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়া ও ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। উদ্ধারকাজে যোগ দেন কাছের বায়ুসেনা ঘাঁটির কর্মীরাও। স্থানীয় বাসিন্দারাও আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে পাঠান। ধ্বংসাবশেষ সরাতে ব্যবহার করা হচ্ছে বুলডোজার।

কারখানাটির মালিক আদিল বলে জানা গিয়েছে। সেখানে বাজি তৈরির সরকারি অনুমতি ছিল কি না এবং নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক কিশোরী জানিয়েছে, বিস্ফোরণের সময় বাড়িতে সে, তার মা ও ছোট ভাই ছিল। কোনওমতে সে বেরোতে পারলেও বাকিরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories