Sunday, October 18, 2026
27 C
Kolkata

এক বছর ধরে ফার্মহাউসেই প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়! কিন্তু কেন?

ভাইস প্রেসিডেন্টস পেনশন অ্যাক্ট, ১৯৯৭ অনুযায়ী, প্রাক্তন উপরাষ্ট্রপতি মাসে ২ লক্ষ টাকা পেনশন পান। পাশাপাশি তাঁর জন্য টাইপ-৮ শ্রেণির সরকারি বাংলোর ব্যবস্থাও রয়েছে। ওই বাড়ির ভাড়া, বিদ্যুৎ, জল, ফোন এবং আসবাবের খরচ বহন করতে হয় না। ট্রেন ও বিমানে যাতায়াত এবং চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়ার কথা প্রাক্তন উপরাষ্ট্রপতির।

পদ ছাড়ার এক বছরেরও বেশি সময় কেটে গেলেও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এখনও সরকারি বাংলো পাননি বলে খবর। বর্তমানে তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ছেলে অভয় সিং চৌটালার ফার্মহাউসে থাকছেন।

তবে ধনকড়ের ক্ষেত্রে এখনও সরকারি বাসস্থানের ব্যবস্থা হয়নি বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। অথচ তাঁর আগে উপরাষ্ট্রপতি থাকা এম ভেঙ্কাইয়া নায়ডু পদ ছাড়ার প্রায় দু’মাসের মধ্যেই সরকারি বাংলো পেয়েছিলেন।

জুলাইয়ে গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধনকড়। হৃদরোগের পর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। সরকারি বাংলো না পাওয়ার বিষয়টি নিয়ে এখনও ধনকড় বা কেন্দ্রের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া মেলেনি।

২০২৫ সালের ২১ জুলাই হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ধনকড়। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। ইস্তফার কয়েক সপ্তাহ পর অল্প সময়ের জন্য অভয় চৌটালার ফার্মহাউসে উঠেছিলেন তিনি। কিন্তু সেই অস্থায়ী ঠিকানাই এখন দীর্ঘস্থায়ী হয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories