Friday, November 6, 2026
30 C
Kolkata

শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা

শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্য করে আইনি সমস্যায় জড়ালেন ধর্মীয় প্রচারক ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে আগ্রার আদালতে ফৌজদারি মানহানির মামলা করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং।অভিযোগ অনুযায়ী, মধ্যপ্রদেশের শিবপুরীর কারেরা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রীকৃষ্ণের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রী। ভগবান রাম ও শ্রীকৃষ্ণের দাঁড়ানোর ভঙ্গির তুলনা করতে গিয়ে তিনি বলেন, কৃষ্ণের শরীর তিনটি জায়গায় বাঁকানো ছিল। তাঁর এই বক্তব্যেই আপত্তি জানান অভিযোগকারী।আইনজীবী অজয় প্রতাপ সিংয়ের দাবি, শ্রীকৃষ্ণের বংশধররা এখনও ভারতে বসবাস করেন। তাঁদের মধ্যে জাদুন, জাদেজা ও ভাটি সম্প্রদায়ের নামও উল্লেখ করেন তিনি। নিজের মাতৃকুলের দিক থেকেও শ্রীকৃষ্ণের বংশের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ওই আইনজীবী।এই মামলার প্রাথমিক শুনানি হয়েছে সিভিল জজ কাঞ্চন কুমারের আদালতে। বিচারক মামলাটি নথিভুক্ত করেছেন। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

Hot this week

SIR বিতর্কের জেরে সীমা খন্নার ক্ষমতায় কাটছাঁট নির্বাচন কমিশনের, ফিরল ডেপুটি কমিশনারের নজরদারি

নির্বাচন কমিশনের অন্দরে কাজের দায়িত্ব এবং ক্ষমতা নিয়ে তৈরি...

দক্ষিণেশ্বরের ফুটপাত থেকে উচ্ছেদ গরিব মানুষ, জলে ভেজানো হলো মশারি বিছানা

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে স্কাইওয়াকের নীচে ফুটপাত দখল করে...

উত্তরপ্রদেশে আসন সমঝোতা না হলে একাই লড়বে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দল, ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি

উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচন ঘিরে বিজেপিকে কার্যত বার্তা দিলেন...

Topics

দক্ষিণেশ্বরের ফুটপাত থেকে উচ্ছেদ গরিব মানুষ, জলে ভেজানো হলো মশারি বিছানা

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে স্কাইওয়াকের নীচে ফুটপাত দখল করে...

তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির অন্দরেই আক্রান্ত বিধায়ক! ৪৮ ঘণ্টা পরেও অধরা অভিযুক্তরা

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে নতুন করে উত্তেজনা...

Related Articles

Popular Categories