Friday, November 13, 2026
29 C
Kolkata

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে নাজেহাল সাধারণ মানুষ, ৬ শতাংশ ছাড়াল দেশের খুচরো মুদ্রাস্ফীতি!

উৎসবের মরশুমের মধ্যেই সাধারণ মানুষের খরচের বোঝা আরও বাড়ল। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জেরে ফের ঊর্ধ্বমুখী দেশের খুচরো মুদ্রাস্ফীতি। গত দু’বছরের মধ্যে প্রথমবার এই হার ৬ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গেল। বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানেই এই ছবি উঠে এসেছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৬.০৯ শতাংশ। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫.৫৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যবৃদ্ধির হার বেশ কিছুটা বেড়েছে। সাধারণ মানুষের কেনাকাটার খরচ কতটা বাড়ছে, তা বোঝার অন্যতম প্রধান মাপকাঠি হল উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই।

২০২৪ সালকে ভিত্তিবর্ষ ধরে তৈরি নতুন সূচক চালু হওয়ার পর অক্টোবরেই সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে মুদ্রাস্ফীতি। রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, দেশে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের আশপাশে রাখার কথা। তবে পরিস্থিতি বিবেচনা করে ২ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে থাকার অনুমতি রয়েছে। অক্টোবরে সেই সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে সূচক।

দাম বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্যপণ্যে। সেপ্টেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। সবজির বাজারে সবচেয়ে বেশি অস্বস্তি বাড়িয়েছে পেঁয়াজ। এক বছরের হিসাব ধরলে অক্টোবরে পেঁয়াজের দাম বেড়েছে ১১৬.২২ শতাংশ। রসুনের দাম বেড়েছে ৬০.৭৪ শতাংশ। অন্যদিকে আদার দাম ৪৮.৩২ শতাংশ এবং লেবুর দাম ৪৭.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে সব পণ্যের দামই যে বেড়েছে, এমন নয়। অক্টোবরে আলুর দাম ১৪.২৪ শতাংশ কমেছে। ফুলকপির দাম কমেছে ১০.৫৭ শতাংশ। পাশাপাশি নারকেল, বেগুন ও বাঁধাকপির দামও কিছুটা নেমেছে।

পরিসংখ্যানে আরও দেখা গিয়েছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির চাপ বেশি। সেপ্টেম্বরে গ্রামীণ মুদ্রাস্ফীতি ছিল ৬.০৮ শতাংশ, অক্টোবরে তা বেড়ে ৬.৬৩ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে এই হার ৪.৮৮ শতাংশ থেকে বেড়ে ৫.৫১ শতাংশে পৌঁছেছে।

গ্রামাঞ্চলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ৯.০৯ শতাংশ। শহরে তা ৮.৬৮ শতাংশ। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।

Hot this week

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

গাজায় হাসপাতালে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, চিকিৎসক-রোগীসহ নিহত ৬, আহত অন্তত ৩০

গাজায় ফের হাসপাতালকে নিশানা করে হামলার অভিযোগ উঠল ইজরায়েলি...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

Topics

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories