Monday, July 27, 2026
27.1 C
Kolkata

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মহঃ কামরুজ্জামান: জুম্মাবারে দোয়ার আবেদন যুব ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক: রাজ্যের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের অন্যতম মুখ, ধারাবাহিকভাবে যিনি লড়াইয়ের ময়দানে থেকে মানুষের জন্য দীর্ঘ সংগ্রাম করে চলেছেন রাজ্যের মাদ্রাসা ছাত্র আন্দোলনের অন্যতম দিশারী, সংখ্যালঘুূ যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউট এর সন্মানীয় চেয়ারম্যান জনাব মহঃ কামরুজ্জামান সাহেব বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট জনিত সমস্যার কারনে গতকাল রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই সংখ্যালঘুূ যুব ফেডারেশনের সদস্যরা সোস্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান করুনাময়ের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন। এবং আগামী শুক্রবার জুময়ার নামাজবাদ সন্মানীয় ইমাম সাহেবদের মসজিদে মসজিদে মহঃ কামরুজ্জামানের জন্য মহান আল্লাহর দরবারে দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া প্রার্থনার আবেদন জানিয়েছেন ।

হাসপাতাল সূত্রে জানা গেছে অক্সিজেন দেওয়া হয়েছে, চিকিৎসা চলছে তিনি আগের থেকে একটু সুস্থ আছেন। পরিবার সূত্রে জানা গেছে লাগাতার তাঁর চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন সংখ্যালঘুূ যুব ফেডারেশনের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আব্দুল মাতিন, মাওঃ সিদ্দিকুল্লাহ চৌধুরী, দলিত আন্দোলনের নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস, জনাব শাহ আলম, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী সহ রাজ্যের বিভিন্ন গন সংগঠনের নেতৃবৃন্দ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories