Sunday, July 26, 2026
26.8 C
Kolkata

গোপালগঞ্জে আজও নতুন করে করোনায় আক্রান্ত হলো (৩৯) জন।

শান্ত রাজীব কোটালীপাড়া প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও (৩৯) জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯০২ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৭৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৫ জন । গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২৯ জন।

আজ গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্যগুলো জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৪ জন, মুকসুদপুরে ৩ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ১০ জন টুঙ্গিপাড়ায় (৫) জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ৮২৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ৩০৬ জন.
কাশিয়ানীতে ৩২৩ জন ,
গোপালগঞ্জ সদরে ৬৭১ জন,
টুঙ্গিপাড়ায় ২৮৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩১৯ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ১৫৮ জন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories