Friday, October 30, 2026
26 C
Kolkata

ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করলেন আমছু-র সৈনিকরা

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলো সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু-র করিমগঞ্জ জেলা কমিটি এবং এর অধিনস্ত প্রত্যেক আঞ্চলিক কমিটি।
সকাল ৮ টায় জেলা সভাপতি মৌলানা বাহারুল ইসলামের হাত দ্বারা জাতীয় পতাকা উত্তোলন করা হয় জেলা কমিটির কার্যালয়ের সম্মুখে। পতাকা উত্তোলনের পর জেলা সভাপতি কালিগঞ্জ আঞ্চলিক আমসু তে যোগ দেন। এদিকে কালিগঞ্জ বাসী বলেন প্রথম বারের মতো কালিগঞ্জ আঞ্চলিক আমসু অফিসের সম্মুখে আমসু-র কর্ম কর্তারা ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করলেন।এর আগে কখনও কোন সংগঠনই নিজ অফিসে ভারতের তেরঙ্গা পতাকা উড়াতে পারে নি।তাই আজকের দিনটি কালিগঞ্জ বাসীর জন্য চীর স্মরণীয় হয়ে থাকবে।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির কয়েকজন সদস্য এবং আঞ্চলিক কমিটির কর্মকর্তাবৃন্দ, তাছাড়া অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন স্কুল-কলেজর ছাত্র-ছাত্রীগণ।
ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবীদ জনাব আব্দুল আহাদ চৌধুরী ও জেলা আমসু-র সভাপতি মৌলানা বাহারুল ইসলাম।
এদিকে ভেটারবন্দ আঞ্চলিক কমিটির উদ্যোগে ভেটারবন্দ নতুন বাজারে সাংগঠনিক অফিসের শুভ উদ্বোধন করা হয় এবং সকাল 8:5 মিনিটের সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের শহীদ বীর পুরুষদেরকে স্বরণ করেন এবং স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন। ওনারা বলেন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক স্বাধীন দেশ। হিন্দু ,মুসলিম,বৌদ্ধ,জৈন ও
খ্রিষ্টান সকলের সমান অধিকার।তাই ভারতবর্ষের মধ্যে পুনরায় স্বাধীনতা সংগ্রামকে স্বরণ করে ভারতবর্ষের মধ্যে শান্তি,সম্প্রীতি,ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য সকল ভারতবাসীকে আহ্বান জানান।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories