Friday, October 30, 2026
26 C
Kolkata

আগুন লাগল সংসদ ভবনে, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

এনবিটিভি ডেস্ক: আগুন লাগল সংসদ ভবনে। এদিন সকালে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন লাগে। অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ নম্বর তলায় আগুন লেগেছে বলে জানা যায়। বেশ বড়সড় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে দমকল।

যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন দমকল কর্মীরা। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন আসে। তারপরে আরও ২টি ইঞ্জিন আসে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মার্চ মাস থেকেই স্থগিত হয়ে রয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। করোনার কারণে ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ২৩ মার্চ বাজেট অধিবেশন মুলতুবি হয়ে যায়। তবে এবার ২৩ সেপ্টেম্বরের আগেই বাদল অধিবেশন শুরু করতে হবে। কারণ নিয়ম অনুযায়ী, দুই অধিবেশনের মধ্যে ৬ মাসের বেশি ব্যবধান রাখা যাবে না।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories