Friday, October 30, 2026
26 C
Kolkata

কর্মহীন ব্যক্তিকে স্টল করে দিল জামাআতে ইসলামী হিন্দ

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: লকডাউনে কর্মহীন হয়ে পড়া এক অসহায় ব্যক্তিকে চা-এর স্টল দিতে আর্থিক সহায়তা প্রদান করে জামাআতে ইসলামী হিন্দ-এর সামসি শাখা। ১৬ই আগষ্ট ২০২০ সংগঠনের জেলা নেতৃত্বের উপস্থিতিতে স্টলটির উদ্ঘাটন হয়। জামাআতের সমাজ সেবা বিভাগের একটি অংশ হল স্বরোজগার যোজনা। এই যোজনায় জামাআতের কর্মীরা নিজের পক্ষ থেকে সহযোগিতা করে সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করে ও বিনা সুদে ঋণ দেওয়ার মাধ্যমে আর্থিক সংস্থান করে সমাজের অসহায় মানুষদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে থাকে। আজকের স্টলটি এই যোজনার অন্তর্গত । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, জেলার বিভাগীয় সম্পাদক জার্জিশ আলী, উঃ বঙ্গ সম্প্রসারণ সম্পাদক ডাঃ নুরুল ইসলাম মাজিদি, সামসি শাখার সভাপতি আব্বাস আলী প্রমুখ। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতের সদস্য ও শিক্ষক শাজাহান আলী, মাওঃ আঃ মাতিন, মুহাম্মদ শহীদুল্লাহ, এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ইউনুস আলী, আঃ অহাব, মাওঃ রেজাউল্লাহ, এনামুল হক, মুহাম্মদ ইসহাক প্রমুখ ।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories