Friday, March 20, 2026
30.4 C
Kolkata

সুর নরম নেপালের, আলোচনায় সব সমস্যার সমাধান হয়ে যাবে, বলল নেপাল

এনবিটিভি ডেস্ক: চাপে বা অন্য কোনও কারণেই হোক ভারতের বিরুদ্ধে সুর নরম করছে নেপাল।

শনিবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। রবিবার দুদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য্য।

ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক প্রসঙ্গে নীলাম্বর আচার্য্য বলেন, দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। তাই যে কোনও সময়ে বসে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করে যেতে পারে।

ভারতের আপত্তি উপেক্ষা করেই উত্তরাখণ্ডের তিন এলাকা সেদেশের ম্যাপে স্থান দিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নতুন ওই ম্যাপ রাষ্ট্রসংঘেও পাঠানোর তোড়জোড় করছেন তিনি। পাশাপাশি গত কয়েক মাসে একাধিকবার নেপাল-বিহার সীমান্তে ভারতীয়দের ওপরে গুলি চালিয়েছে নেপালের বর্ডার পুলিস। এখানেই থেমে থাকেননি ওলি। দেশের মানুষের ভাবাবেগে হাওয়া দিতে প্রধানমন্ত্রী ওলি দাবি করেছেন, রাম আসলে নেপালের মানুষ। অযোধ্যা নেপালে। সবেমিলিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা নিয়ে দেশে চাপে থাকলেও এনিয়ে একটি কথাও খাসননি ওলি। এতদিনে ট্র্যাক টু ডিপ্লোমেসি শুরু করেছে কাঠামান্ডু।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রসঙ্গে আচার্য্য বলেন, দুদেশের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্ক ও সহযোগিতার ওপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের স্বাধীনতার লড়াই দুনিয়ার বহু দেশকে অনুপ্রেরণা জুগিয়েছে। সংস্কৃতি, সামাজিকতা-সহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে মিল রয়েছে। আমাদের লক্ষ্যও একই।

উল্লেখ্য, সোমবার দুদেশের মধ্যে সচিব পর্যায়ের একটি বৈঠক হবে। গত ২ মাস ধরে চলা টানাপোড়েনের পর এই প্রথম আলোচনার টেবিলে বসছে দুদেশ। নেপালে ভারতের কিছু প্রকল্প নিয়ে কথা হবে ওই বৈঠকে। নেপালের ১০টি রাস্তার উন্নয়নের কাজে সেদেশকে সাহায্য করছে ভারত। এর মধ্যে রয়েছে যোগবানি-বিরাটনগর, জয়নগর-বার্ডিবাস রেল পথ। সেই লক্ষ্যেই সম্ভবত কথা সম্পর্ক শোধরানোর চেষ্টা করছে কাঠামান্ডু।

Hot this week

বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ তিলোত্তমার মায়ের, ২০২৫ সালে NBTV কে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন সুর

পানিহাটি বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।...

শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন!

আসন্ন ভোটকে সামনে রেখে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ...

দেশ জুড়ে এলপিজির অভাব! রোজা শেষে মানুষ ‘অনলাইন ডেলিভারি’তে আস্থাশীল

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন...

Topics

শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন!

আসন্ন ভোটকে সামনে রেখে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ...

দেশ জুড়ে এলপিজির অভাব! রোজা শেষে মানুষ ‘অনলাইন ডেলিভারি’তে আস্থাশীল

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন...

পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে যে তিনটি কাজ করলে আল্লাহ কবুল করবে সব ইবাদত

রমযান মাস প্রায় শেষের পথে। রহমত, ক্ষমা আর মুক্তির...

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

Related Articles

Popular Categories