এনবিটিভি ডেস্ক,মোজাফ্ফার আহমেদ:
পুরো আগস্ট মাস জুড়েই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নানাসময় ভারী বৃষ্টি দেখা গেছে। কোথাও কোথাও অতিবৃষ্টির কারণে বহু এলাকা জলের তলায় চলে গেছে। তাদের মধ্যে অন্যতম গুজরাত ও বিহার।
গুজরাতের বহু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকে পড়ছে। প্রশাসনের তৎপরতায় ১০৮টি বাঁধের পর্যালোচনা করে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। রবিবার সকাল থেকে গাঁন্ধীনগর, আমদাবাদ, মেহসানা সহ বহু জায়গায় দীর্ঘক্ষণ প্রবল বৃষ্টি হয়। এই এলাকাগুলো নিচু এলাকা হওয়ায় জনজীবনে ব্যাপক ব্যাঘাত ঘটে।
বিহারের জনজীবনও বিপর্যস্ত। বিহারের ১৬টি জেলায় ৮৩লক্ষের বেশি মানুষ বন্যাকবলিত।বিহারের জলসম্পদ উন্নয়ন দফতর থেকে জানা যায় পাটনার গাঁধীঘাট ও হাথীদা এবং ভগলপুরের কিছু জায়গায় গঙ্গার স্রোত স্বাভাবিকের তুলনায় অধিক মাত্রায় বইছে।


