Sunday, June 7, 2026
30.4 C
Kolkata

ফের মানবিকতার নজির গড়লেন সাংসদ-অভিনেতা দেব, সংসদীয় কার্যালয়েই আইসোলেশন ক্যাম্প গড়লেন তিনি

ফের মানবিকতার নজির গড়লেন সাংসদ-অভিনেতা দেব। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় নিজের সংসদীয় কার্যালয়কে পুরোপুরি করোনা রোগীদের চিকিৎসার দান করলেন। দেবের সংসদীয় কার্যালয় বর্তমানে কোভিড চিকিৎসার জন্য পুরোপুরি আইসোলেশন ক্যাম্পে পরিণত হয়েছে।

অতিমারী পরিস্থিতির গোড়ার দিন থেকেই নিজের সংসদীয় এলাকার মানুষদের নিয়ে উদ্বিগ্ন দেব। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ দানের পাশাপাশি ঘাটালের বিভিন্ন হাসপাতালে যাতে স্বাস্থ্য পরিকাঠামো ঠিক থাকে, কাউকে যাতে অসুবিধেয় না পড়তে হয়, সেদিকে খেয়াল রেখেছেন সাংসদ দেব। সম্প্রতি সেখানে গিয়ে নিজের কার্যালয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বর্তমান করোনা পরিস্থিতিও খতিয়ে দেখেছেন তিনি। এবার আরও একধাপ এগিয়ে মানুষের সেবায় নিজের সংসদীয় কার্যালয়কে পুরোপুরি আইসোলেশন ক্যাম্পে পরিণত করলেন।

কেমন হয়েছে ডেবরার সেই আইসোলেশন ক্যাম্প? টুইটারে একটি ভিডিও শেয়ার করে, তারও ঝলক দেখালেন সাংসদ। একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন। বেশ কয়েকটি শয্যাও রয়েছে। এপ্রসঙ্গে সাংসদ দেবের সাফ মন্তব্য, “আশা করি এই উদ্যোগে এলাকার কিছু মানুষ হলেও উপকৃত হবেন। রাজনীতি কিংবা রাজনৈতিক স্বার্থ সরিয়ে রেখে এটাই মানুষের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময়। প্রত্যেক রাজনৈতিক দলেরই উচিত তাদের দলীয় কার্যালয়গুলিকে এখন মানুষের সেবার জন্য কাজে লাগানো।”

ডেবরা সংসদীয় কার্যালয়ের আইসোলেশন ক্যাম্পের যাবতীয় তদারকি করছেন সংশ্লিষ্ট বিধানসভার বিশিষ্ট সমাজসেবী সীতেশ ধাড়া। ‘হোম আইসলেশন’ এই উদ্যোগ নেওয়ার ফলে অনেক করোনায় আক্রান্ত এবং তাদের পরিবারই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

কারণ, মারণ ভাইরাসে আক্রান্ত রোগী এবং তাদের পরিবারকে যেভাবে হেনস্তা করার ঘটনা উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কাউকে পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না তো কারও পরিবারের সদস্যদের আবার হেনস্তার শিকার হতে হচ্ছে, সেসমস্ত ভাবনা থেকেই নিজের সংসদীয় কার্যালয়কে আইসোলেশন ক্যাম্পে পরিণত করার সিদ্ধান্ত নেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories