Sunday, June 7, 2026
30.4 C
Kolkata

ডার্কনেট-এর সঙ্গে যোগ, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের NCB-র

ডার্কনেটের সঙ্গে রিয়া চক্রবর্তীর যোগ রয়েছে। সেই অভিযোগেই এবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা (ক্রিমিনাল কেস) দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়ার পাশাপাশি অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তীর বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা। তাঁদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সের ২০,২২,২৭ এবং ২৯-এর ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

সুশান্ত সিং রাজপুতের মামলায় সম্প্রতি রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মাঝে উঠে আসে রিয়ার সঙ্গে ডার্ক নেটের যোগাযোগ রয়েছে কি না, সেই তথ্য। সুশান্ত মামলার তদন্ত করতে গিয়ে সামনে আসে এমডিএমএ, সিবিডি ওয়ালের মতো বিভিন্ন নিষিদ্ধ মাদকের নাম। সুশান্তের মৃত্যুর মামলায় এই মাদকের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে শুরু হয় তদন্ত।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ডার্কনেটের মাধ্যমে এই মাদকগুলি আনা হত। আর ডার্কনেটের মাধ্যমে কেউ মাদকের লেনদেন করলে তার পরিচয় পাওয়া বেশ কষ্টসাধ্য। অন্ধকার দুনিয়ায় বহু অবৈধ কাজই এই ডার্কনেটের মাধ্যমে হয়ে থাকে বলে খবর। সেক্ষেত্রে সুশান্তের মৃত্যুর ঘটনাতেও এই ডার্কনেটের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এরপরই রিয়া চক্রবর্তীর সঙ্গে ডার্কনেটের যোগ রয়েছে, এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories