Thursday, October 29, 2026
27 C
Kolkata

মেদিনীপুর সদর জেলা হাসপাতাল এখন নদী,জলের উপর দাঁড়িয়ে চিকিৎসা করছেন ডাক্তাররা

এনবিটিভি ডেস্ক , পূর্ব মেদিনীপুর:- মঙ্গলবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ডুবল বৃষ্টির জলে। সদর জেলা হাসপাতালের বাইরে এক হাঁটু জল পেরিয়ে রোগীর পরিবার এবং রোগী নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে। একই ভাবে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বাইরের জল মেন মেডিকেলের ভিতর ঢুকে পড়েছে। ফলে জলের মধ্যেই বেড পেতে তার মধ্যেই রোগীকে রাখা হয়েছে। চিকিৎসকরা চিকিৎসা করছেন জলের মধ্যে দাঁড়িয়েই। হাসপাতালে রোগীদের খাবার তৈরি করার জায়গায় ভয়াবহ পরিস্থিতি। এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে রান্না চলছে রোগীদের। দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে নূতন মেডিকেল কলেজের কাজ চলছে। বিভিন্ন জায়গায় ড্রেন আটকে কাজ চলছে।ফলে বৃষ্টি হলেই ডুবছে জেলা সদর হাসপাতাল । দেখা নেই কোন হাসপাতাল আধিকারিক দের। যার ফলে দুর্ভোগ দেখা দিয়েছে স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে রোগী ও রোগীর পরিজনদের।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories