Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

নদী থেকে উদ্ধার নিখোঁজ কিশোর, শোকের ছায়া গোটা এলাকায়

এনবিটিভি ডেস্ক: বৃহস্পতিবার সকালে দামোদর নদ থেকে উদ্ধার হল নিখোঁজ থাকা ১০ বছরের কিশোরের দেহ। রানীগঞ্জের সাহেবগঞ্জ এলাকার ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় রাণীগঞ্জ বল্লভপুর ফাড়ি এলাকার সাহেবগঞ্জ বাইপাসের বাসিন্দা পেশায় গাড়িচালক প্রসন্ন দাসের ছেলে শুভদীপ দাস।

বুধবার সকাল থেকেই খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বিকেল গড়িয়ে গেলেও ওই কিশোর বাড়িতে না ফেরায় সকলেই খোঁজাখুঁজি শুরু করে। রাণীগঞ্জ বল্লভপুর ফাঁড়ির পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে মৎস্যজীবীদের নিয়ে লাগোয়া এলাকার পুকুরে খোঁজ তল্লাশি চালায়। যদিও দীর্ঘ খোঁজ তল্লাশির পর কোন কিছুই মেলে না সেখানে। এরপরই বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের সাহেবগঞ্জ লাগোয়া দামোদর নদে ওই কিশোরের দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা এ বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসন ও ওই কিশোরীর পরিবারের সদস্যদের জানালে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দৃশ্যতই এবারের এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই কিশোর তার এক বন্ধুর সাথে নদীতে স্নান করতে গিয়ে এই ঘটনা ঘটায়। তার বন্ধু ভয়ে আতঙ্কে বাড়ির কাউকে জানায় না, সকলেই অন্ধকারে থাকে ওই কিশোর কে নিয়ে। অবশেষে বৃহস্পতিবার তার দেহ মেলায় হতাশায় ভেঙে পড়ে এলাকার বাসিন্দারা। জানা গেছে ওই কিশোর রানীগঞ্জ খৃষ্টান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories