Thursday, October 22, 2026
26 C
Kolkata

বাঙালির মহালয়ার শুভেচ্ছায় জোড়া ট্যুইট প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

এনবিটিভি ডেস্ক,১৭ই সেপ্টেম্বর: আজ মহালয়া। বাঙালি উৎসব প্রিয় মানুষ আর সামনেই আসছে দুর্গোৎসব। আর সেই বাঙালির মনে জায়গা করে নিতে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে মহালয়ার শুভেচ্ছা জানালেন। প্রধানমন্ত্রী লেখেন, ” এই মহালয়ায় আমরা মা দূর্গার কাছে প্রার্থনা করবো যাতে তিনি আমাদের শক্তি দেন এই মহামারীরকে পরাস্থ করতে। মা দূর্গার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক যাতে আমরা সকলেই নীরোগ থাকি ও আমাদের জীবনে যেন সুখ- শান্তি ও আনন্দ নেমে আসে।” পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ” শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমরা সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের। মা দূর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে সম্পূর্ন।”

বিগত বছর গুলিতে অথবা বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরও কখনও মোদিজি বা অমিত শাহ কে পুজোর শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখা গেছে বলে জানা নেই। এই প্রথমবার বাঙালির মন জয় করতে এই ট্যুইট বলে দাবি করছেন অনেকে। এতে বাঙালি বিজেপি সমর্থকদের খুশি করতে পারলেও বাকিদের বুঝতে সমস্যা হয়নি। একুশের বিধানসভা ভোটকে মাথায় রেখেই এই জোড়া ট্যুইট প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাকে কিভাবে বঞ্চিত হতে হয় কেন্দ্রের নানা প্রকল্প থেকে, তাছাড়াও বাঙালির সংস্কৃতিকে নিয়ে বিজেপি বারবার অবমাননা করেছে। তাহলে কি বাঙালির ভোট বাক্সের দিকে তাকিয়েই এই জোড়া ট্যুইট?

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories