Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

সৌদি আরবে ড্রোন হামলা চালালো ইয়ামেন

আন্তর্জাতিক ডেক্স: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ওই হামলা হয়।

ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তি তৈরি সামাদ-৩ ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। তিনি বলেন, ইয়েমেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে।

জেনারেল সারিয়ি বলেন, “ইয়েমেনি ড্রোনগুলো আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।”

জেনারেল সারিয়ি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তাদের মিত্ররা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি ভূখণ্ডে এ ধরনের পাল্টা হামলা চালাবে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর একই বিমানবন্দরের স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের সামরিক বাহিনী সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালায়।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories