Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ইসরাইলের মানবতা বিরোধী অপরাধের তদন্তের দায়িত্ব এক ব্রিটিশ মুসলিম প্রসিকিউটরকে দিল আন্তর্জাতিক আদালত

নিউজ ডেস্ক : ব্রিটিশ আইনজীবী এবং আন্তর্জাতিক ফৌজদারি আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিশেষজ্ঞ করিম খান গত বুধবার (৫১) আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর হিসাবে শপথ গ্রহণ করেছেন। তাকেই আইসিসি এর তরফ থেকে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক সংঘটিত মানবাধিকার লংঘনের অভিযোগের তদন্ত ভার দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর হিসেবে তার ৯ বছরের কার্যকালের মেয়াদ শুরু হবে ইসরাইল এবং ফিলিস্তিনিদের দ্বারা পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ১৩ জুন, ২০১৪ সাল থেকে যে সব মানবতা বিরোধী কাজ সংঘটিত হয়েছে তার তদন্তের মাধ্যমে।

করিম খান গাম্বিয়ার ফাতু বেনসোদার কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেছেন, যার কার্যকালের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে। খান আন্তর্জাতিক আদালতের অভিজ্ঞ আইনজীবী এবং পাশাপাশি প্রসিকিউটর, তদন্তকারী এবং প্রতিরক্ষা অ্যাটর্নি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। যেসব দেশ আন্তর্জাতিক আদালতের সদস্য নয় বা এই আদালতকে স্বীকৃতি দেয় না তাদের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

উল্লেখ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এমন শক্তিশালী দেশগুলির মধ্যে রয়েছে যারা আইসিসিকে স্বীকৃতি দেয় না এবং এর অংশ নয়।

খান বলেন, জাতিগণ একটি সাধারণ মঞ্চে একত্রিত হলে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ নির্মূল করা সম্ভব। তবে এই ক্ষেত্রে তিনি কতটা সফল হবেন তার দিকেই তাকিয়ে বিশ্বের মানবতা প্রেমী মানুষ। তিনি কিছুদিন আগে ইরাকে ইয়াজিদি সম্প্রদায়ের ওপর ২০১৪ সালে মানবতা বিরোধী অপরাধের তদন্ত সফল ভাবে সম্পন্ন করে জাতিসংঘের কাছে রিপোর্ট জমা দেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories