Wednesday, October 21, 2026
25 C
Kolkata

হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসসিয়েশনের প্রেসিডেন্ট পদ থেকে বহিস্কার করা হল আজহারউদ্দিনকে

নিউজ ডেস্ক : হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসসিয়েশনের প্রেসিডেন্ট পদ থেকে বহিস্কার করা হল কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান এবং প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে। আপেক্স কাউন্সিলের সভায় তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ভিন্ন প্রকৃতির অনেক অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। এমনকি আজহারের কাউন্সিলের সদস্য পদ ও কেড়ে নেওয়া হয়েছে। তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তিনি HCA এর প্রেসিডেন্ট পদে থাকার পাশাপাশি বিভিন্ন পদে থেকে অবৈধ সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ। এছাড়া বলা হয়েছে, তিনি দুবাই ভিত্তিক একটি ক্লাবের সদস্য যে ক্লাবটি এমন লিগে অংশগ্রহণ করে যা বিসিসিআই এর স্বীকৃত নয়। এই সব অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে অ্যাপেক্স কাউন্সিলের তরফ থেকে।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং অন্যতম সফল অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন গত ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ থেকে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন। তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এর পিছনে সাম্প্রদায়িক মনোভাব থাকতে পারে বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories