Sunday, October 25, 2026
24 C
Kolkata

কেন্দ্রের নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ “মশাল মিছিল”

এনবিটিভি ডেস্ক: ৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো জাতীয় বাংলা সম্মেলনের হুগলি জেলার বিক্ষোভ কর্মসূচি “মশাল মিছিল”। রেল বেসরকারিকরণ থেকে করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে JEE( Mains), NEET নেওয়ার সিদ্ধান্ত ও বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির তীব্র প্রতিবাদ করে এক মশাল মিছিল আয়োজন করা হয়েছিল শেওরাফুলি ফাঁড়ি থেকে বি এস পার্ক অব্দি। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন সংগঠনের সভাপতি অনির্বান বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস, হুগলি জেলা সভাপতি অনির্বান ভট্টাচার্য সহ সংগঠনের একাধিক সদস্য বৃন্দ। অনির্বান বন্দ্যোপাধ্যায় বলেন ” দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাপ্য জিএসটির টাকা ফেরত না দেওয়ার মধ্যে দিয়ে কেন্দ্রের বাংলা বিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে। আমফানের সময়েও আমাদের হাতে সামান্য টাকা ধরিয়ে কেন্দ্র চলে গেছিল।”

সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাসের কথায় উঠে আসে JEE Mains পরীক্ষা দিতে গিয়ে সাধারণ ছাত্র ছাত্রীর দুর্দশার কথা। “একদিকে সরকার এই করোনা পরিস্থিতিতে JEE Mains নিতে এতো তৎপর কিন্তু অন্য দিকে ২০১৭ থেকে SSC CGLর মাধ্যমে কর্মী নিয়োগ হয়নি। ২০১৮র রেসাল্ট আজও প্রকাশ পায়নি কেন ?” কেন্দ্রীয় সরকারের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে উপেক্ষিত করে বাংলা বিরোধী শিক্ষানীতি থেকে রেল বেসরকারিকরনের মাধ্যমে বাংলার ভূমিজ মানুষের অধিকার কেড়ে নেওয়ার কথায় উঠে এই বিক্ষোভ কর্মসূচি থেকে। এই কর্মসূচি অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories