Monday, September 28, 2026
28 C
Kolkata

পাঞ্জাব বিজেপিতে ভাঙনের জল্পনা! দল ছাড়ার ইঙ্গিত ক্যাপ্টেন অমরিন্দরের, ফিরবেন কি কংগ্রেসে?

পঞ্জাবের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিংকে ঘিরে। বিজেপিতে ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী—এমন আলোচনার মধ্যেই এবার প্রকাশ্যে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব তাঁর অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অমরিন্দর। তাঁর এই মন্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে, তবে কি পুরনো দল কংগ্রেসে ফেরার পথ খোলা রাখছেন তিনি? যদিও এখনই বিজেপি ছাড়ার কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ক্যাপ্টেন।

পঞ্জাবের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অমরিন্দর সিংয়ের। কংগ্রেসের হয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। গান্ধী পরিবারের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। রাজীব গান্ধীর সহপাঠী ছিলেন অমরিন্দর। সেই সূত্রে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও তাঁর পরিচিতি ও সুসম্পর্কের কথা রাজনৈতিক মহলে আলোচিত।

কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ২০২১ সালে দল ছাড়েন অমরিন্দর। এরপর নিজের দল ‘পঞ্জাব লোক কংগ্রেস’ গঠন করেন। ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁর দলের নির্বাচনী সাফল্য সীমিত ছিল। পরে নিজের দলকে বিজেপির সঙ্গে মিশিয়ে দেন তিনি। তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতাও বিজেপিতে যোগ দেন।

সম্প্রতি তরুণদের সঙ্গে এক আলাপচারিতায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপির কোন নেতাকে তিনি সবচেয়ে পছন্দ করেন। উত্তরে রাহুল ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নাম নেন। তাঁর সঙ্গে নিজের ভালো সম্পর্কের কথা উল্লেখ করার পাশাপাশি ভারতীয় সেনার ইতিহাস সম্পর্কে অমরিন্দরের জ্ঞানেরও প্রশংসা করেন রাহুল

রাহুলের এই মন্তব্যের পর থেকেই অমরিন্দরের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে গান্ধী পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও তার অর্থ যে রাজনৈতিকভাবে কংগ্রেসে ফেরা নয়, তা স্পষ্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বিজেপি নেতৃত্ব তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে না বলে অভিযোগ করলেও এখনই দল ছাড়ার কোনও পরিকল্পনা নেই অমরিন্দরের। বরং তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল ও নেতাদের অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তবে সেই কারণে এখনই অন্য দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। কংগ্রেসে ফেরার সম্ভাবনাও তিনি নাকচ করেছেন বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ফলে অমরিন্দরের সাম্প্রতিক মন্তব্যে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও, আপাতত দলবদলের কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। পঞ্জাবের আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব তাঁর অভিজ্ঞতাকে কতটা কাজে লাগায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।।

Hot this week

দুর্গাপুজো-তে ‘বামবধ’, পুজোর ব্যানারে বামেদের বুকস্টল করতে না দেওয়ার হুঁশিয়ারি!

পুজোয় ‘বামবধ’-এর ডাক। কামারডাঙা দুর্গোৎসব কমিটির ব্যানার ঘিরে শুরু...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট হচ্ছে ‘INDIA’! সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের প্রস্তুতি বিরোধীদের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের...

‘জ্ঞানেশ তো ভোট চোর’ – শওকত মাছ চোরের পর ভাইরাল সিপিএম-র নয়া প্যারোডি!

‘শওকত মাছ চোর’—২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেতা...

‘মাসুদ আজহার মোমেন্ট’ – ধৃত মার্কিন নাগরিক সহ ৭ বিদেশি মুক্তি পেতেই কটাক্ষ কংগ্রেসের

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন যুদ্ধ ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ...

Topics

দুর্গাপুজো-তে ‘বামবধ’, পুজোর ব্যানারে বামেদের বুকস্টল করতে না দেওয়ার হুঁশিয়ারি!

পুজোয় ‘বামবধ’-এর ডাক। কামারডাঙা দুর্গোৎসব কমিটির ব্যানার ঘিরে শুরু...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট হচ্ছে ‘INDIA’! সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের প্রস্তুতি বিরোধীদের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের...

‘জ্ঞানেশ তো ভোট চোর’ – শওকত মাছ চোরের পর ভাইরাল সিপিএম-র নয়া প্যারোডি!

‘শওকত মাছ চোর’—২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেতা...

‘মাসুদ আজহার মোমেন্ট’ – ধৃত মার্কিন নাগরিক সহ ৭ বিদেশি মুক্তি পেতেই কটাক্ষ কংগ্রেসের

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন যুদ্ধ ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ...

১০০% ইথানলেই চলবে গাড়ি! খরচ মাত্র ২৫ টাকা, দাবি নীতিন গডকড়ির

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্কের মধ্যেই বড় দাবি করলেন...

রামমন্দিরে ১০০ বারের বেশি প্রণামী চুরি! সিসি ক্যামেরায় ধরা পড়ল ৮৫ বার টাকা সরানোর ছবি

অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় তদন্তকারীদের রিপোর্ট বিশ্লেষণ করে...

বিজেপির হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার! বিস্ফোরক কেরালার প্রাক্তন মুখ্যসচিব

কেরালার প্রাক্তন মুখ্যসচিব জিজি থমসনের দাবি, ২০১৯ সালের লোকসভা...

Related Articles

Popular Categories